কলেজ ছাত্রীরা পাবে ৫০ হাজার টাকা, কী কী যোগ্যতা লাগবে? জেনে নিন আগেভাগেই

সৌভিক মুখার্জী, কলকাতা: এবারের বাজেটে (West Bengal Budget 2026) একেবারে রাজ্যবাসীকে চমক দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। একাধিক জনদরদী প্রকল্পের কথা ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। তারই মধ্যে রাজ্যের কলেজ পড়ুয়া ছাত্রীদের জন্য এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন তিনি। বিশেষ করে মেয়েদের উচ্চ শিক্ষার প্রসার ঘটাতে আর উচ্চ মাধ্যমিকের পর মাঝপথে পড়াশোনা ছাড়া রুখতেই এই পদক্ষেপ সরকারের। কিন্তু এই ৫০ হাজার টাকা পেতে গেলে মেয়েদের ঠিক কী কী যোগ্যতা পূরণ করতে হবে?

৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার

সোমবার বিধানসভায় রাজ্যের বিজেপি সরকারের প্রথম বাজেট ছিল। সেই মতোই বাজেট পেশ করেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নারীদের ক্ষমতায়ন থেকে শুরু করে অন্যান্য একাধিক জনদরদী প্রকল্পের ঘোষণা করেন তিনি। এমনকি রাজ্যের পরিকাঠামগত উন্নয়নের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়। পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের আশ্বাসও দিয়েছে রাজ্য সরকার। এরই মধ্যে সবথেকে বড় চমক ছিল মেয়েদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা। অর্থমন্ত্রী জানান, সরকারি সাহায্যপ্রাপ্ত যে কোনও কলেজে পড়ুয়া অবিবাহিত মেয়েদের দেওয়া হবে এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা।

কী কী যোগ্যতা লাগবে?

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, এই ৫০ হাজার টাকা পাওয়ার জন্য অবশ্যই মেয়েদের কিছু যোগ্যতা পূরণ করতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হল—

  • বাজেটেই অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, ছাত্রীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
  • উক্ত ছাত্রীকে যে কোনও সরকার বা সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে পঠরত হতে হবে।
  • স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরের ছাত্রীরা পাবে এই আর্থিক সহায়তা।
  • কিন্তু হ্যাঁ, এক্ষেত্রে প্রত্যেকটি মেয়েই সহায়তা পাবে বলে জানানো হয়েছে। কোনও আয়ের ঊর্ধ্বসীমা বা অন্য কোনও সীমাবদ্ধতা উল্লেখ করা হয়নি রাজ্য সরকারের তরফ থেকে।

আরও পড়ুন: পাঠ্যবইতে ‘রংধনু’র বদলে করা হোক ‘রামধনু’, বিধানসভায় জোরাল দাবি সন্তু পানের

কীভাবে আবেদন করবেন?

যদিও সবেমাত্র বাজেটে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এখনও এই প্রকল্পে আবেদন শুরু হয়নি, এবং এর রূপরেখাও বিশ্লেষণ করেনি রাজ্য সরকার। অনুমান করা হচ্ছে, খুব তাড়াতাড়ি এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় অফিশিয়াল পোর্টাল, আবেদনের দিনক্ষণ ও প্রয়োজনীয় ডকুমেন্টসহ বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হবে। সেক্ষেত্রে যারা যোগ্য তারা খুব সহজেই আবেদন করে নিতে পারবেন। তবে এটুকু বলা যায়, নারীদের ক্ষমতায়নের উদ্দেশ্যেই রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্প চালু করা হয়েছে।

Leave a Comment