=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের নতুন কোচ প্রায় চূড়ান্ত, কাদের ঘাড়ে যাচ্ছে দায়িত্ব?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন মরসুমের আগেই দুই ময়দান প্রধান ইস্টবেঙ্গল (East Bengal FC) এবং মোহনবাগানের (Mohun Bagan Super Giant) দায়িত্ব পেতে চলেছেন দুই নতুন কোচ। আসলে ইতিমধ্যেই লাল হলুদ ছেড়ে ইন্দোনেশিয়ার একটি ক্লাবে কোচিং করাতে চলে গিয়েছেন অস্কার ব্রুজো। তাঁকে পাওয়ার আশা ছেড়ে দিয়ে এবার মোহনবাগানের প্রাক্তন কোচ আন্তনিও লোপেজ হাবাসকে প্রধান কোচ করতে পারে মশাল ব্রিগেড। ওদিকে এবছর সাফল্য না পেয়ে ক্ষুদার্থ মোহনবাগানের পছন্দের তালিকায় নতুন এক কোচ। তিনি হলেন পাঞ্জাব এফসি’র ডিম্পেরিস প্যানাজিওটিস।

নতুন কোচ নিয়ে সাফল্যের সিঁড়িতে চড়তে চাইছে ইস্ট-মোহন

ইন্ডিয়ান সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়াটা মোহনবাগানের অভ্যাস হতে পারে, তবে এবছর ভারতের সবচেয়ে বড় ফুটবল লিগে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। আর সেই সবটাই হয়েছে প্রধান কোচ অস্কার ব্রুজোর হাত ধরে। তবে তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন টুর্নামেন্ট শেষ হওয়া মাত্রই দলের সঙ্গ ছাড়বেন। সেই মতোই নিজের সিদ্ধান্ত বদলাননি স্প্যানিশ কোচ। বরং ইন্দোনেশিয়ার একটি ক্লাবে কোচিং করাতে চলে গিয়েছেন তিনি।

এদিকে এবছর চোখের সামনে থেকে ট্রফি নিয়ে চলে গিয়েছে ইস্টবেঙ্গল। চেষ্টা করেও চ্যাম্পিয়ন হওয়া হয়নি মোহনবাগানের। তাই পেত্রাতোস, কামিন্সের মতো ফুটবলারদের ছেঁটে ফেলে একেবারে নতুন করে দল গড়তে চাইছে মোহনবাগান। সেই সূত্রেই কোচও বদলাতে চাইছে সবুজ মেরুন। শোনা যাচ্ছে, আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের জন্য পাঞ্জাবের প্যানাজিওটিসকে কোচের ভূমিকায় একপ্রকার চূড়ান্ত করে ফেলেছে মোহনবাগান। এখন অপেক্ষা শুধু ঘোষণার।

অবশ্যই পড়ুন: গ্রেফতার ২০, “প্রতিশ্রুতি রক্ষা করব” তামান্নার খুনিদের নাম প্রকাশ করে বার্তা মুখ্যমন্ত্রীর

সূত্রের খবর, ইস্টবেঙ্গলের তরফেও আগেভাগে প্রধান কোচ হিসেবে সাবাসকে সই করিয়ে নেওয়ার চেষ্টা চলছে। সেই মর্মেই মোহনবাগানের প্রাক্তন কোচের কাছে চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছে লাল হলুদ। সেক্ষেত্রে তিনি যদি তাতে সই করে দেন তবে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে নতুন কোচের নাম ঘোষণা করে দেবে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব। তবে শোনা যাচ্ছে, নতুন কোচ হিসেবে হাবাসকে সই করানোর আগে অতীত থেকে শিক্ষা নিয়ে বেশ সতর্ক মশাল শিবির।

Leave a Comment