পুরসভার বেডরুমে কনডম, তামান্নার খুনি গ্রেফতার…! আজকের সেরা ১০ খবর (২৭ জুন)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৭ জুন, শনিবার। পুরসভার বেডরুমে কনডম, তামান্নার খুনি গ্রেফতার, বারাসাত কলেজে বজরং দলের হুঁশিয়ারি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) বাগনানের নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর

কয়েকদিন আগেই মৃত্যু হয়েছিল বাগনানের বিজেপি কর্মী প্রশান্ত দে-র। অভিযোগের তীর উঠেছিল তৃণমূলের গুন্ডা বাহিনীর দিকে। এবার কাঁথিতে নিজের বাড়ি ফেরার পথেই নিহত বিজেপি কর্মীর বাড়িতে চক্কর মেরে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, প্রশান্তের মৃত্যুর পিছনে যারা যারা রয়েছেন, সেই সমস্ত দুষ্কৃতিদের একজনকেও আইনের হাত থেকে রেহাই দেওয়া হবে না। নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে কথা বলার পর মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেছেন, তদন্তের জন্য সিট গঠন হয়েছে। খুনিদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি দিতে যা দরকার তা করা হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) জাতীয় সড়কে টোটো দেখলেই নেওয়া হবে ফাইন

জাতীয় সড়কে টোটো দেখলেই এবার গুনতে হবে জরিমানা। বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্যের প্রশাসন। জনগণের স্বার্থ এবং সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে খবর। দীর্ঘদিন ধরেই জাতীয় সড়কে টোটো এবং ই রিকশার অবাধ চলাচল নিয়ে সমস্যায় পড়ছিল সাধারণ মানুষ। এ বিষয়ে জলপাইগুড়ি ট্রাফিক ওসি কমল দাস জানিয়েছেন, দীর্ঘদিন ধরে টোটো চালকদের বলা হচ্ছে জাতীয় সড়কে না ওঠার। কিন্তু এই নিয়ম কেউই মান ছিল না। এবার পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। জাতীয় সড়কে টোটো দেখা গেলেই গুনতে হবে ফাইন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) অন্নপূর্ণা ভাণ্ডারের টাকায় ছাতা কিনে ট্রাফিক পুলিশদের দান মহিলার

গরমের মরশুমে বড় উদ্যোগ নিলেন এক গৃহবধু। অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে সিভিক ভলেন্টিয়ারদের ছাতা উপহার দিয়েছেন তিনি। জানা গিয়েছে, দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কের মুচিপাড়া মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের জন্য অন্নপূর্ণা যোজনার টাকা দিয়েই ছাতা কিনে এনেছিলেন মৌসুমী ঘোষ নামের এক গৃহবধূ। তাঁর এই উদ্যোগ দেখে সাধুবাদ জানাচ্ছেন আমজনতা। তিনি জানিয়েছেন, বরাবরই রাস্তার ধারে কাজের উদ্দেশ্যে বেরন তিনি। কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রাফিক পুলিশদেরকে দীর্ঘক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে কাজ করতে দেখা যায়। এই গরম থেকে মুক্তি দেওয়ার জন্যই তাঁর এই উদ্যোগ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) তামান্নার খুনিদের ২০ জনকে গ্রেফতার করে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের সিংহাসনে বসেই অ্যাকশন মুডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আগেই বলেছিলেন, আরজি কর কাণ্ড থেকে শুরু করে তামান্না খুনের ঘটনা, সবই তদন্ত করা হবে এবং ফাইল খোলা হবে। শুক্রবার তামান্না খুনের ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার হয়েছেন আরও এক অভিযুক্ত। সম্প্রতি এই নিয়ে মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। আগে গ্রেফতার করা হয়েছিল ১১ জন। অর্থাৎ মোট অভিযুক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জন। এমনকি মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, তামান্নার জন্য ন্যায় বিচার আমাদের অগ্রাধিকার। আর আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) বিধাননগর পুরসভায় মিলল গোপন বেডরুম, কন্ডোম

এবার বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিস থেকে মিলল গোপন বেডরুম। এমনকি পাশের ড্রয়ার থেকে উদ্ধার হয়েছে কনডমের প্যাকেট। এই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সুকান্ত নগর এলাকায়। তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আক্রমণ করেছে বিজেপি। এমনকি স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, এই সমস্ত জিনিস দেখাও পাপ। আসলে শুক্রবার সন্ধ্যাবেলা সুকান্তনগর এলাকায় আসন্ন পুরভোটকে সামনে রেখেই বিজেপির একটি পথসভার আয়োজন করা হয়েছিল। সেখানে বিজেপির কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। তবে রাজনৈতিক কর্মসূচি শেষ করার পর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ড কার্যালয়ের ভিতরে প্রবেশ করে এই দৃশ্য দেখা যায়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) জুলাই থেকে চালু হচ্ছে পুরমন্ত্রীর ‘মুখোমুখি’ কর্মসূচি

রাজ্যে এমনিতেই চালু হয়েছে আপনার সরকার আপনার পাশে কর্মসূচি। তবে এবার রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বড় উদ্যোগ গ্রহণ করলেন। তিনি নতুন কর্মসূচির সূচনা করেছেন, যার নাম দেওয়া হয়েছে মুখোমুখি। এই কর্মসূচির আওতায় সাধারণ মানুষের সমস্যা খুব সহজেই সমাধান হবে। মন্ত্রী জানিয়েছেন, আগামী ৪ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে মুখোমুখি। এই কর্মসূচির প্রথম দিন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অন্তর্গত এলাকা দিয়ে শুরু হবে। প্রতি শনিবার বেলা বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত বাসিন্দাদের জন্য ফোন লাইন খোলা থাকবে। তারা যাবতীয় অভিযোগ সহজেই সেখানে জানাতে পারবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) ধরা পড়ল কল্যাণের অ্যাকাউন্টে ৫৬ লক্ষ টাকার জালিয়াতি করা প্রতারক

সম্প্রতি সাইবার জালিয়াতির শিকার হন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জানা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৫৬ লক্ষ টাকা খোয়া গিয়েছিল তাঁর। তবে সেই ঘটনার প্রায় এক বছর পর কলকাতা পুলিশের তরফ থেকে সাইবার  ক্রাইম শাখার জালে মূল অভিযুক্ত ধরা পড়েছে। আসলে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যখন আসানসোল দক্ষিণের বিধায়ক ছিলেন কল্যাণ, তখন তাঁর নামে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখা দেখে অ্যাকাউন্ট খোলা হয়েছিল। আর সেখানেই তাঁর সমস্ত টাকা জমা পড়ত। কিন্তু সাংসদ হওয়ার পর বেশ কিছুদিন ওই অ্যাকাউন্ট বন্ধ ছিল। জালিয়াতি করে সেখান থেকেই চুরি করা হয় টাকা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) ভেনিজুয়েলার পর পাকিস্তান, ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পড়শি দেশ

ভেনিজুয়েলার পর ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। জানা গিয়েছে, এদিন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। কিন্তু এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঘটনা সেরকম ঘটেনি। পাশাপাশি কোনও প্রাণহানির ঘটনাও ঘটেনি বলে খবর। অনুমান করা হচ্ছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বারখান শহরের প্রায় ৬৩ কিলোমিটার দূরে। এমনকি সেটি ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে ছিল বলেই দাবি করছে রিপোর্ট। সাম্প্রতিক ভেনিজুয়েলার ভূমিকম্পে মৃত্যু হয়েছে প্রায় ১০০০ জনের। এমনকি নিখোঁজ প্রায় ৫০ হাজারের বেশি মানুষ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) ফের থমকে গেল তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্প

ফের থমকে গেল তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্প। এই প্রকল্পের আওতায় ভাবাদিঘি গুরুত্বপূর্ণ একটি জায়গা। বছরের পর বছর ধরে রেলের কাজ এগলেও থমকে যায় এই জায়গায়। কারণ স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হয় রেল কর্মীদের। তবে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রেল প্রকল্পের কাজ ভাবাদিঘিতে বেশ খানিকটা এগিয়েছে। কিন্তু আচমকা স্থানীয়রা এসে কাজ থামিয়ে দেন সকলের। এদিন অন্যান্য দিনের মতোই ব্রিজ নির্মাণের কাজ করছিলেন শ্রমিকরা। এমনকি তারা রেল ট্রাকের কাজও আটকে দেয়। তাদের মুখে একটাই কথা, আমাদের জায়গায় কাজ করছে, অথচ আমাদেরকেই টাকা দেয়নি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) বোরখা পরে আসা যাবে না, বারাসত কলেজে হুঁশিয়ারি

এবার বজরং দলের দাপট দেখল উত্তর ২৪ পরগনার বারাসাত কলেজ। কর্ণাটক, মধ্যপ্রদেশের মতো হিজাব বিতর্ক নিয়ে আলোচনার শিরোনামে বাংলার এই কলেজ। আসলে এই কলেজে পড়ুয়াদের কোনও নির্দিষ্ট পোশাকবিধি নেই। সেই সূত্রে মুসলিম সম্প্রদায়ের মেয়েরা বোরখা পরেই আসত। কিন্তু এতদিন পর্যন্ত কলেজের তরফ থেকে কোনওরকম সমস্যা করা হয়নি। তবে রাজ্যের পালাবদল হওয়ার পরেই বজরং দলের এক কর্মীকে বলতে শোনা গিয়েছে, বোরখা পরে কলেজে আসা যাবে না। এটা কোনও মাদ্রাসা নয়। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কলেজের তরফ থেকে কোনওরকম আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment