জাপানের কাছে হারলেই হবে স্বপ্নভঙ্গ, ব্রাজিলের প্রথম একাদশে থাকবেন তো নেইমার?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাউন্ড অফ 32 তে (FIFA World Cup) সম্মুখ সমরে উপস্থিত হবে ব্রাজিল (Brazil) এবং জাপান। প্রথমত দ্রুতগতির দল জাপানের বিরুদ্ধে জয় খুঁজতে বেশ বেগ পেতে হবে কার্লো আনচেলত্তি বাহিনীকে। তার উপর দলের প্রথম একাদশে নেই নেইমার। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, নকআউট পর্বে কি ব্রাজিলকে সঙ্গ দিতে পারবেন এই স্টার ফুটবলার? বেশিরভাগেরই প্রশ্ন, জাপানের বিরুদ্ধে ব্রাজিলের প্রথম একাদশে দেখা যাবে নেইমারকে? বর্তমানে সেটাই কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

জাপানের ম্যাচে প্রথম একাদশে থাকবেন নেইমার?

আগামীকালই রাত সাড়ে দশটায় নকআউট পর্বে মুখোমুখি হবে ব্রাজিল এবং জাপান। এই ম্যাচে একটু ভুল হলেই স্বপ্ন ভেঙে ছারখার হবে হলুদ ব্রিগেডের। তাই শক্তিশালী জাপান বাহিনীর বিরুদ্ধে বুঝে শুনে পা বাড়াতে হবে ব্রাজিলকে। গত স্কটল্যান্ড ম্যাচের পর অবশ্য ধীরে চলো নীতি নিয়েছেন কোচ কার্লো। দলের প্লেয়ারদের নিয়ে একেবারেই ব্যস্ততা দেখাতে রাজি নন তিনি। লক্ষ্য এখন একটাই, যে করেই হোক জাপানকে গুঁড়িয়ে পরের ধাপে জায়গা করতে হবে।

অবশ্যই পড়ুন: ঋতব্রতদের বিরুদ্ধে থানায় মমতার তৃণমূল, কী অভিযোগ কালীঘাটের?

এমতাবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলের প্রথম একাদশে নেইমারের উপস্থিতি। আপাতত যা খবর, গতকাল অর্থাৎ শনিবার নিউ জার্সিতে পুরো দল নিয়ে অনুশীলন করার পর জাপান ম্যাচের জন্য হিউস্টনে দল নিয়ে উড়ে যান কোচ কার্লো আনচেলত্তি।

শোনা যাচ্ছে, জাপানের বিরুদ্ধে ব্রাজিলের হয়ে পুরো 90 মিনিট খেলার মতো যোগ্যতা এখনও হয়নি নেইমারের। ফিট হলেও পুরো ম্যাচ খেলার মতো ক্ষমতা নেই তাঁর! আর ঠিক সেই কারণেই ব্রাজিলের প্রথম একাদশে থাকবেন না নেইমার। সেক্ষেত্রে প্রয়োজন বুঝে আগের ম্যাচের মতো শেষের দিকে কিংবা মাঝ পথে নামানো হতে পারে এই স্ট্রাইকারকে। 

Leave a Comment