বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেট ছেড়ে এবার টেনিসের ময়দানে নামবেন বিরাট কোহলি (Virat Kohli)? বিখ্যাত টেনিস প্লেয়ার নোভাক জোকোভিচের এক মন্তব্যের পরই ভারতীয় ক্রিকেটারকে নিয়ে এমন প্রশ্নই উঠছে নানা মহলে। এই টেনিস তারকার সাথে বিরাট কোহলির গভীর বন্ধুত্ব রয়েছে। সম্প্রতি তিনিই উইম্বলডনে খেলতে নামার আগে জানিয়েছেন, কোহলির সাথে দেখা করে টেনিস এবং ক্রিকেট খেলতে চান। এক কথায়, কোহলিকে টেনিসের ময়দানে নিয়ে আসতে চান এই প্লেয়ার!
ক্রিকেট ছেড়ে টেনিস খেলতে নামবেন বিরাট?
এর আগে বেশ কয়েকবার নিজের স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে উইম্বলডনে ফেডেরারের খেলা দেখতে গিয়েছিলেন বিরাট কোহলি। তবে আজ পর্যন্ত টেনিস তারকা জোকোভিচের সাথে সামনাসামনি দেখা হয়নি ভারতের প্রাক্তন অধিনায়কের। ঠিক সে কারণেই কোহলির সাথে সামনাসামনি সাক্ষাৎ করতে চাইছেন বন্ধু তথা টেনিস তারকা জোকোভিচ।
সম্প্রতি উইম্বলডনে নামার আগে এই টেনিস তারকা জানিয়েছেন, “কোহলির সাথে আমার সামনাসামনি দেখা হয়নি। তবে দীর্ঘদিন ধরেই কথাবার্তা হয়। যোগাযোগ রয়েছে আমাদের মধ্যে। আমরা দুজনেই দুজনের পেশাকে সমর্থন করি। আশা করি আগামী দিনে দেখা হবে। দেখা হলে ওর সাথে সময় করে একটু টেনিস, একটু ক্রিকেট খেলতে চাই।” বিশ্বের অন্যতম দাপুটে টেনিস তারকার মুখে এমন বক্তব্য শুনে কেউ কেউ বলে উঠছেন ক্রিকেটের ময়দান ছেড়ে এবার টেনিসে নেমে পড়বেন বিরাট! যদিও তেমন কিছুই হবে না। ক্রিকেট থাকবে ক্রিকেটের জায়গাতেই। অর্থাৎ ক্রিকেট ছেড়ে টেনিস খেলতে যাবেন না বিরাট। তবে বন্ধুর আবদারে টেনিসের কোটে একটু আধটু গা ঘামাতেই পারেন কোহলি।
অবশ্যই পড়ুন: বৈভব এখনই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করুক চান না টিম ইন্ডিয়ার কোচ! জানালেন নিজেই
উল্লেখ্য, সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দেখা যায়নি বিরাট কোহলিকে। তবে আশা করা হচ্ছে আসন্ন ইংল্যান্ড সিরিজে থাকবেন কোহলি। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডের ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বিরাট। আর তারপরেই তাঁকে ইংল্যান্ড সিরিজে খেলতে যাওয়ার ছাড়পত্র দিয়েছে মেডিকেল টিম।