=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নতুন কোচের পাশাপাশি মোহনবাগানে আসছেন এক ভয়ঙ্কর ফুটবলার!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মোহনবাগানকে (Mohun Bagan Super Giant) সাফল্য পাইয়ে দিতে পারেননি সের্জিও লোবেরা। তাই নতুন মরসুমের আগে কোচ বদল করতে চাইছে সবুজ মেরুন। সব ঠিক থাকলে পাঞ্জাব এফসির প্রাক্তন কোচ প্যানাজিওটিস দিলম্পেরিসই হতে পারেন মোহনবাগানের হেডস্যার। শোনা যাচ্ছে, নতুন কোচের পাশাপাশি মোহনবাগানে আসতে পারেন এক দুর্ধর্ষ ফুটবলার। তাঁর নাম পরিচয় অবশ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে শোনা যাচ্ছে, মোহনবাগানে ভিড়েই বল পায়ে নিজের ক্ষমতা দেখাতে পারেন তিনি।

সর্বশক্তি দিয়ে ঝাপাবে মোহনবাগান

এবারের ইন্ডিয়ান সুপার লিগে একেবারে চোখের সামনে থেকে ট্রফি নিয়ে চলে গেছে প্রতিবেশী ইস্টবেঙ্গল। সেই দুঃখ সহ্য করতে না পেরে সর্বশক্তি দিয়ে দল গোছাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। নতুন সিজেনে প্রতিপক্ষ দলগুলিকে গুঁড়িয়ে দিতে সব রকম চেষ্টা করবে সবুজ মেরুন। আসলে মোলিনাকে ছেড়ে দেওয়ার পর লোবেরার উপর অগাধ ভরসা রেখেছিল বাগানের ম্যানেজমেন্ট। তবে সেই ভরসার দাম রাখতে পারেননি সবুজ মেরুন কোচ। তাই তাঁকে বাদ দিয়েই নতুন কোচকে মোহনবাগানের ভাগ্য লেখার দায়িত্ব দিল ম্যানেজমেন্ট।

সূত্রের যা খবর, পাঞ্জাবের প্রাক্তন কোচ প্যানাজিওটিসের সাথে সব রকম কথা হয়ে গিয়েছে মোহনবাগানের। সব ঠিক থাকলে খুব শীঘ্রই এই তারকাকে সই করিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করে দেবে শহরের এই ঐতিহ্যবাহী দলটি। তবে নতুন কোচকে সই করানোর পাশাপাশি এক দাপুটে ফুটবলারকে কিনতে পারে মোহনবাগান। শোনা যাচ্ছে, ট্রান্সফার মার্কেটে এই ফুটবলারের মূল্য প্রায় 5.6 কোটি টাকা।

অবশ্যই পড়ুন: আয়ারল্যান্ডের কাছে হেরে লজ্জার রেকর্ড গড়লেন অধিনায়ক শ্রেয়স আইয়ার

কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে, ভারতীয় ফুটবলের DNA বোঝেন সেই ফুটবলার। গোলের গন্ধ চেনেন তিনি। মোহনবাগানের মতো চ্যাম্পিয়ন দলে নাম লেখালে নিজেকে পুরোপুরি উজাড় করে দেওয়ার চেষ্টা করবেন তারকা ফুটবলার। সবমিলিয়ে, নতুন সিজনে কঠিন দল গড়ে শক্তি প্রদর্শন করতে মরিয়া মোহনবাগান।

Leave a Comment