সৌভিক মুখার্জী, কলকাতা: ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে নতুন প্রতিযোগিতা শুরু করে ফেলল ভিভো। সংস্থাটি চিনে লঞ্চ করেছে তাদের নতুন প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন Vivo X Fold 6। এই ফোনটিতে রয়েছে বিশাল 7000mAh এর সিলিকন কার্বন ব্যাটারি, যেটি আবার শক্তিশালী প্রসেসর দ্বারা চলে। এমনকি ফোনটিতে রয়েছে উন্নত মানের ক্যামেরা। সংস্থার দাবি, এই ফোনটিতে ক্যামেরা থেকে শুরু করে ব্যাটারি এবং পারফরম্যান্স নিয়ে কোনও চিন্তা করার জায়গা থাকবে না।
দাম কত রাখা হয়েছে Vivo X Fold 6 এর?
চিনের বাজারে Vivo X Fold 6 ফোনটির দাম শুরু হয়েছে—
- 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় 1.11 লক্ষ টাকা।
- 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় 1.25 লক্ষ টাকা।
- 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় 1.39 লক্ষ টাকা।
- 16GB RAM + 1TB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় 1.53 লক্ষ টাকা।
এছাড়াও ফোনটি Black Gold Edition ভেরিয়েন্টে এসেছে। যেখানে 16GB RAM এবং 1TB স্টোরেজ থাকছে। এর দাম ভারতীয় মুদ্রায় 1.57 লক্ষ টাকা। আর ফোনটি Blue Hole, Polar Night এবং Salt Lake রং-র অপশনেই পাওয়া যাবে বলে ভিভোর তরফ থেকে জানানো হয়েছে।
7000mAh এর ধামাকাদার ব্যাটারি
Vivo X Fold 6 ফোনটির সবথেকে বড় আকর্ষণ এর ব্যাটারি। ফোল্ডেবল ফোনের ক্ষেত্রে সাধারণত ছোট ব্যাটারি দেওয়া হয়। কিন্তু ভিভো এবার দিয়েছে 7000mAh সিলিকন কার্বনের একটি ব্যাটারি। এমনকি বড় ব্যাটারি হওয়া সত্ত্বেও ফোনটির ডিজাইন খুব বেশি মোটা করা হয়নি। ফোনটি মাত্র 4.4 মিলিমিটার পুরু, ভাঁজ করলে তা দাঁড়ায় মাত্র 9.4 মিলিমিটার। এমনকি ফোনটির ওজন মাত্র 228 গ্রাম।
Vivo X Fold 6 ফোনটিতে রয়েছে 8.02 ইঞ্চি Samsung M14 AMOLED ফোল্ডেবল ডিসপ্লে, যেটির সঙ্গে আবার রয়েছে 6.51 ইঞ্চির AMOLED কভার স্ক্রিন। এমনকি ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz। পাশাপাশি এতে HDR সাপোর্ট করে, এবং সর্বোচ্চ 5000 nits পর্যন্ত ব্রাইটনেস পাওয়া যাবে এই ডিসপ্লেতে। এছাড়াও ফোনটিতে রয়েছে IP58 এবং IP59 রেটিং, যেগুলি জল বা ধুলো থেকে সুরক্ষা দেয়।
আরও পড়ুন: কেন অত রাতে অভিষেকের বাড়িতে পুলিশের তল্লাশি? সমস্ত তথ্য সংগ্রহের নির্দেশ হাইকোর্টের
ক্যামেরা নিয়ে যদি কথা বলি, তাহলে Vivo X Fold 6 ফোনটিতে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এতে রয়েছে 200MP একটি প্রাইমারি ক্যামেরা। এছাড়া রয়েছে 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। পাশাপাশি দূরের ছবি তোলার জন্য এতে উন্নত টেলিফটো প্রযুক্তি দেওয়া রয়েছে। আর সেলফির জন্য দুটি 20MP ক্যামেরা দেওয়া রয়েছে। যেটি একটি ভেতরের ডিসপ্লেতে এবং অন্যটি বাইরের স্ক্রিনে থাকবে। এছাড়া ফোনটি 3nm MediaTek Dimensity 9500 Super চিপসেট দিয়েই চলবে বলে জানানো হয়েছে।