কমিউনিটি জোট বাঁধলে ১ মিনিট লাগবে মন্তব্যে জেল হতে পারে মমতার! আসছে আইন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের বিধানসভা নির্বাচনের আগে দলীয় সভা থেকে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল সুপ্রিমোর গলায় শোনা গিয়েছিল, “একটা সম্প্রদায় যদি জোট বাঁধে তবে হিন্দুদের শেষ করতে এক মিনিটও সময় লাগবে না!” শুরুর দিকে এ নিয়ে মমতার বিরুদ্ধে মামলা না হলেও রাজ্যে পালাবদল হতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিরুদ্ধে দায়ের হয়েছিল FIR। মনে করা হচ্ছে, এবার ওই এক উস্কানিমূলক মন্তব্যের জন্য শাস্তি পেতে পারেন মমতা! কেননা, সোমবার বিধানসভায় গুন্ডাদমন বিল পাস করিয়ে নিয়েছে, শুভেন্দু অধিকারীর সরকার। আর তারপরই জানা গেল, গুন্ডাদমন আইন এলে এই ধরনের মন্তব্য শাস্তির আওতায় আসবে।

জেল খাটবেন মমতা বন্দ্যোপাধ্যায়?

সোমবার বিধানসভায় পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ বিল, 2026 পাস করিয়ে নেওয়ার পর এই বিলের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মিনিট লাগবে মন্তব্যটিকে নিশানা করেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রীর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে, মমতার মন্তব্যের মতো এমন অসংখ্য উস্কানিমূলক মন্তব্য গুণ্ডা দমন আইনের অধীনে আসবে।

এদিন বিলটি পাস করানোর পর সরকারের তরফে স্পষ্ট করে উল্লেখ করা হয় এই বিলের মাধ্যমে আগামী দিনে লুঠ করা সম্পত্তিও উদ্ধার করা হবে। ওই বিলের খসড়ায় বলা হয়েছে সমস্ত কিছু বিবেচনা করে কমিশন যদি চায় সেক্ষেত্রে প্রয়োজন বা প্রকৃত পরিমাণের তুলনায় দ্বিগুণ জরিমানা করতে পারে।

অবশ্যই পড়ুন: ভারতের জমিতে ঢুকে সেনা ঘাঁটি, রাস্তাও তৈরি করে ফেলেছে চিন! মুখ খুললেন অরুণাচলের স্থানীয়রা

এখানেই শেষ নয়, ওই বিলে পুলিশকে পুরোপুরি ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশ পুরোপুরি স্বাধীন। জানা যাচ্ছে, বিলটিতে খুব পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে গুন্ডাদমন আইনের অধীনে যদি কেউ গ্রেফতার হন সেক্ষেত্রে তাঁকে 1 বছর অন্তত জেল খাটতেই হবে।

এদিন আসন্ন আইনের ক্ষমতা বোঝাতে গিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা মমতার প্রসঙ্গ তুলে বলেন, “একজন বলেছিলেন একটা সম্প্রদায় জোট বাঁধলে হিন্দুদের শেষ করতে 1 মিনিটও লাগবে না। এই ধরনের উস্কানি মূলক মন্তব্য আগেও শুনেছি আমরা। সম্প্রতি আমাদের কলিগ হুমায়ূন কবীরও সমধর্মীয় মন্তব্য করেছেন। গুন্ডা দমন আইন পাস হয়ে গেলে এই ধরনের মন্তব্যের জন্য শাস্তির বিধানের প্রস্তাব দেওয়া হয়েছে।” ঠিক এই কারণেই অনেকে মনে করছেন, আইন এলে বিতর্কিত মন্তব্যের জন্য শাস্তি অর্থাৎ জেল খাটতে পারেন মমতা!

Leave a Comment