=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অঘটনের বিশ্বকাপ! পেনাল্টিতে হেরে বিদায় নিল জার্মানি, নেদারল্যান্ডস

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আরও এক অঘটন দেখল ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup)। সোমবার রাতে, প্যারাগুয়ের সাথে ড্র করেও শেষ পর্যন্ত পেনাল্টিতে হার স্বীকার করতে হল শক্তিশালী জার্মানিকে (Germany)। অবাক করা বিষয়, যে দলটা গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32 তে পৌঁছল, তারাই শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে গোটা টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছে। উল্লেখ্য, অতিরিক্ত সময়ের খেলায় জোনাথন তাহের গোল করে জার্মানিকে এগিয়ে দিলেও VAR চেক করে শেষ পর্যন্ত সেই গোল বাতিল করা হয়। এদিকে অফসাইডে দাঁড়িয়েছিলেন না কোনও প্লেয়ার! কিন্তু তা সত্ত্বেও রেফারির এমন সিদ্ধান্তে তৈরি হয়েছে বিতর্ক।

জার্মানির বৈধ গোল বাতিল করেছেন রেফারি?

এদিন ম্যাচের শুরুতে দাপট ছিল দুদলেরই। তবে ক্ষমতা প্রদর্শন করে হুলিও এনসিসোর গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। প্রথমার্ধের সেই গোলের বদলা হিসেবে দ্বিতীয়ার্ধে গোল করে জার্মানি। তাতে সমতা ফেরে ম্যাচে। তবে প্রথমার্ধেই এগিয়ে যেতে পারতো জার্মানি। প্রথম 45 মিনিটের একেবারে শেষ লগ্নে কর্নার থেকে হেড করে গোল করেন জোনাথন তাহ। তবে দুঃখের বিষয় VAR চেক করে সেই গোল বাতিল করে দেন রেফারি।

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পরীক্ষা করার পর জার্মানির নির্দিষ্ট গোলটি বাতিল করার ঘটনায় তৈরি হয়েছে নতুন বিতর্ক। অনেকেই বলছেন, জার্মানির ন্যায্য গোল বাতিল করে দিয়েছেন রেফারি! আসলে এদিন VAR রুম থেকে জানানো হয়, জার্মানির ডিফেন্ডার ভোল্ডেমার অ্যান্টন ফাউল করেছিলেন প্যারাগুয়ের গোলকিপারকে। ঠিক সেই কারণে বাতিল করা হয় গোলটি। সেই ঘটনায় একেবারে ক্ষোভে ফেটে পড়েছিলেন জার্মান ভক্তরা। তাঁদের দাবি, অন্যায় ভাবে হারানো হয়েছে জার্মানিকে।

অবশ্যই পড়ুন: ১৫ জুলাই অবধি চলবে মর্নিং স্কুল? অবশেষে বিজ্ঞপ্তি জারি বিকাশ ভবনের

বলাই বাহুল্য, এদিন টাইব্রেকারে ম্যাচ গড়ালে জার্মানি হয়ে পেনাল্টি মিস করেছিলেন তিনজন ফুটবলার। তাঁরা হলেন, কাই হ্যাভার্ৎজ়, নিক ভোল্টেমাডে এবং জোনাথন তাহ। তাতে 4-3 ব্যবধানে শেষ পর্যন্ত হারতে হয়েছে জার্মানিকে। প্যারাগুয়েও অবশ্য দুটি গোল মিস করে। সেই সূত্রেই, শেষ ষোলোর খেলায় জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে। অন্যদিকে রাউন্ড অফ 32-র খেলায় মরোক্কোর বিরুদ্ধে টাইব্রেকারে 3-2 ব্যবধানে হেরে জার্মানির মতোই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নেদারল্যান্ডসও।

Leave a Comment