=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রাজস্ব ঘাটতি বাড়ার আশঙ্কা! তবে ভরিয়ে দেবে কেন্দ্র, বাংলার আর্থিক পূর্বাভাস SBI-র

অনন্যা সরকার, কলকাতা: কেন্দ্রীয় অনুদানের (Central Grants) উপর নির্ভরশীলতা বাড়ছে রাজ্যের, কমবে রাজস্ব আদায়ের হার – এমন তথ্যই উঠে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) নতুন রিপোর্টে। ২০২৬-২৭ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের নিজস্ব কর আদায়ের (Revenue Collection) হার কমবে বলে ইঙ্গিত দিয়েছে এসবিআই। অর্থাৎ, সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের যা আয় হবে, তার মধ্যে কর বাবদ আয় কমবে। রাজ্যের অর্থনীতির উন্নতির জন্য কেন্দ্রীয় অনুদানের ওপর বেশি ভরসা করছে নয়া সরকার। এবিষয়ে রিপোর্টে কি বলা হয়েছে, আসুন বিশদে জেনে নেওয়া যাক। 

রাজস্ব বাবদ কমছে আয় 

সম্প্রতি বিধানসভায় রাজ্য বাজেট (West Bengal Budget 2026) পেশ করার সময় অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত জানান, ২০২৬-২৭ অর্থবর্ষে রাজ্যের নিজস্ব কর বাবদ রাজস্ব আদায় ১ লক্ষ ৩০ হাজার ৬৭০ কোটি টাকা ধার্য করা হয়েছে। গত অর্থবর্ষের সংশোধিত হিসেবে এই সংখ্যাটি ছিল ১ লক্ষ ১১ হাজার ৭৩৭ টাকা। অর্থাৎ এক বছরে রাজ্যের নিজস্ব কর বাবদ আয় প্রায় ১৬.৯% বাড়বে বলে অনুমান করা হচ্ছে। 

এসবিআই-এর রিপোর্ট থেকে জানা গেছে, গত অর্থবর্ষের সংশোধিত হিসাবে রাজ্যের মোট আয়ের ৪৬ শতাংশই এসেছিল নিজস্ব কর থেকে। এই হার ২০২৪-২৫ অর্থবছরেও একই ছিল। এবার কিন্তু এটি কমে ৪১ শতাংশে দাঁড়াবে। এখন প্রশ্ন হল, কর আদায় কমলে, রাজ্যের কোষাগারে টাকা আসবে কোথা থেকে? এসবিআই জানিয়েছে, রাজ্যের রাজস্বের ২২ শতাংশ এবছর কেন্দ্রীয় সরকারি অনুদান থেকে আসবে, যেখানে গত বছর এর পরিমাণ ছিল মাত্র ৯ শতাংশ। আর ২০২৪-২৫ অর্থবর্ষে এটি ছিল মাত্র ৭%। 

আরও পড়ুনঃ পোর্টাল সমস্যায় থমকে একাদশের রেজিস্ট্রেশন, সময়সীমা না বাড়িয়ে নয়া বিজ্ঞপ্তি সংসদের

এদিকে, কেন্দ্রীয় সরকারের তরফে করের অংশীদারিত্বও এবছর কমতে চলেছে। গত অর্থবছরে এই উৎস থেকে রাজ্যের রাজস্বের ৪৪ শতাংশ এসেছিল। কিন্তু এবার সেটা ৩৪ শতাংশে নামবে, গত ৬ বছরে যা সর্বনিম্ন। এসইবিআই তাদের রিপোর্টে পরামর্শ দিয়েছে যে, কর আদায়ের বাইরেও রাজস্ব বৃদ্ধি করার কথা ভাবতে হবে রাজ্য সরকারকে। এক্ষেত্রে, পিপিপি (Public-Private Partnership) মডেল বা সরকারি জমি লিজ দিয়ে আয় বাড়ানো যেতে পারে। 

Leave a Comment