২০২৮ থেকেই বন্ধ পেট্রোলচালিত বাইক-স্কুটারের রেজিস্ট্রেশন, ঘোষণা সরকারের

সৌভিক মুখার্জী, কলকাতা: পেট্রোল চালিত দুই চাকার যানবাহনের (Petrol Two Wheeler) উপর নিষেধাজ্ঞা জারি করল সরকার। ২০২৮ থেকে পেট্রোল চালিত কোনও দুই চাকার যানবাহনের রেজিস্ট্রেশন করা হবে না। পাশাপাশি ২০২৭ এর জানুয়ারি মাস থেকে ডিজেল, পেট্রোল এবং সিএনজি চালিত অটো রিকশারও রেজিস্ট্রেশন হবে না বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে। আসলে বৈদ্যুতিক যানবাহনের প্রচলন বাড়াতে এবং দেশকে দূষণমুক্ত করতেই এই উদ্যোগ সরকারের। সেক্ষেত্রে শুধুমাত্র ইভি বা বৈদ্যুতিক যানবাহনের অনুমতি দেওয়া হবে বলেই জানানো হয়েছে।

পেট্রোল চালিত গাড়ির উপর নিষেধাজ্ঞা

আসলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিল্লি সরকারের তরফ থেকে। সম্প্রতি মন্ত্রিসভা ‘দিল্লি ইভি পলিসি ২০২৬’ অনুমোদন দিয়েছে, যা আগামীকাল থেকেই কার্যকর হবে। বিশেষ করে রাজধানীকে দূষণমুক্ত করার জন্যই এই উদ্যোগ। সেক্ষেত্রে নতুন নিয়মের আওতায়, সরকার কোনও রকম নতুন পেট্রোল চালিত দুই চাকার যানবাহন রেজিস্ট্রেশন করবে না। এমনকি বৈদ্যুতিক যানবাহনে আমজনতাকে উৎসাহিত করার জন্য প্রায় ৭০০০ কোটি টাকার একটি বড় বাজেট বরাদ্দ করা হয়েছে। ধীরে ধীরে দিল্লিতে পেট্রোল এবং ডিজেল চালিত যানবাহনের সংখ্যা কমিয়ে আনতে চাইছে সরকার।

দিল্লি সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ২০২৮-র ১ এপ্রিল থেকে দিল্লিতে শুধুমাত্র বৈদ্যুতিক দুই চাকার যানবাহন রেজিস্ট্রেশন করা যাবে। এই তারিখের পর কোনও নতুন পেট্রোল স্কুটার বা মোটরসাইকেল রেজিস্ট্রেশন হবে না। সরকারের মতে, দিল্লিতে বায়ু দূষণের পিছনে সবথেকে বড় কারণ দুই চাকার যানবাহন। এমনকি অটো এবং ছোট বাণিজ্যিক যানবাহনগুলোকেও বৈদ্যুতিক করতে উদ্যোগ নিয়েছে সরকার। সেক্ষেত্রে ২০২৭ এর ১ জানুয়ারি থেকে এল-৫ ক্যাটাগরির অটো রিকশা, এবং ছোট বাণিজ্যিক পণ্যবাহী যানবাহনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মধ্যে পেট্রোল, ডিজেল এবং সিএনজি ভেরিয়েন্ট তালিকায় পড়ছে। শুধুমাত্র বৈদ্যুতিক যানবাহন চলাচলের অনুমোদন দেবে রাজ্য সরকার।

আরও পড়ুন: রামনবমীতে অশান্তির মামলায় নয়া মোড়! NIA-র হাতে গ্রেপ্তার অপরুপা পোদ্দারের স্বামী

এমনকি সবথেকে বড় ব্যাপার, দিল্লি সরকার এবার বৈদ্যুতিক গাড়ির ক্রেতাদের ১০০% রোড ট্যাক্স এবং রেজিস্ট্রেশন ফি মুকুব করার ঘোষণা করেছে। তবে এই ছাড় শুধুমাত্র ৩০ লক্ষ টাকা পর্যন্ত বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এর থেকে বেশি দামি গাড়ি কিনলে রেজিস্ট্রেশন ফি দিতে হবে। এমনকি সরকার ডিবিটির মাধ্যমে বৈদ্যুতিক যানবাহন ক্রেতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি দেওয়ার ঘোষণাও করেছে। সেক্ষেত্রে ইলেকট্রিক টু হুইলারের ক্ষেত্রে দেওয়া হবে ৩০,০০০ টাকা পর্যন্ত ছাড়, ইলেকট্রিক থ্রি হুইলারের জন্য দেওয়া হবে না ৫০,০০০ টাকা পর্যন্ত ছাড়, এবং ৩.৫ টন পর্যন্ত ইলেকট্রিক কমার্শিয়াল ট্রাকের ক্ষেত্রে ১ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে।

Leave a Comment