=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দাদাগিরি নয়, নতুন আন্তর্জাতিক স্তরের ক্যুইজ শো-তে প্রত্যাবর্তন সৌরভের, কবে টেলিকাস্ট?

অনন্যা সরকার, কলকাতা: এক যুগেরও বেশি সময় ধরে বাংলা টেলিভিশনে ‘দাদাগিরি’ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। রিয়েলিটি শো-এর সঞ্চালনাকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন সকলের প্রিয় ‘মহারাজ’। তাকে দেখতে টিভির পর্দার সামনে ভিড় জমাতো আট থেকে আশি। তবে এবার দাদাগিরি আনলিমিটেড (Dadagiri Unlimited)-এর নতুন সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে টলিউডের সুপারস্টার দেব-কে। দাদাগিরিকে বিদায় জানালেও সঞ্চালনা ছাড়েননি সৌরভ। বেশ কিছুদিন আগেই জানা গিয়েছিল বিগ বস বাংলার (Bigg Boss Bangla) হোস্টিং করবেন তিনি। এখন জানা গেছে, স্টার জলসার (Star Jalsha) একটি ক্যুইজ শো-তেও দেখা যাবে বিসিসিআই-এর প্রাক্তন প্রেসিডেন্টকে। 

নতুন ক্যুইজ শো-তে সৌরভ

সংবাদ সূত্র মারফৎ জানা গেছে, বহু প্রতীক্ষিত বিগ বস বাংলার পাশাপাশি একটি নয়া রিয়েলিটি শোয়ে থাকছেন মহারাজ। এমনকি সৌরভ নিজেই জানিয়েছেন যে, একটি আন্তর্জাতিক স্তরের ক্যুইজ শো-এর বাংলা সংস্করণে তাকে সঞ্চালকের ভূমিকায় পাওয়া যাবে। সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তার টেলিভিশনে প্রত্যাবর্তন নিয়ে নতুন তথ্য ভাগ করে নিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক।

হিন্দি রিয়েলিটি শো-এর জগতে সলমান খানের সঞ্চালনায় বিগ বস যেমন একটি জনপ্রিয় শো, তেমনই এর আগে বাংলাতেও বিগ বসের দুটি সিজন দর্শকদের থেকে যথেষ্ট পরিমাণে সাড়া পেয়েছিল। অনেকগুলি বছর পর বিগ বস বাংলা সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ফিরে আসছে টেলিভিশনে। এই নিয়ে তাই দর্শকের মনে উন্মাদনা কম নেই। সাক্ষাৎকারে ‘বিগ বস বাংলা’ নিয়ে তার প্রত্যাশা প্রকাশ করার পর সৌরভ জানান, একটি আন্তর্জাতিক স্তরের শোয়ের বাংলা সংস্করণের সাথেও যুক্ত হতে চলেছেন তিনি। 

ইন্টারভিউতে মহারাজ বলেছেন, বিগ বস বাংলার পাশাপাশি তিনি এই মুহূর্তে আরো একটি বড় মাপের আন্তর্জাতিক শো নিয়ে কাজ করছেন। এটিও ক্যুইজ ঘরানার। তাই স্টার জলসাকে ৩৪ দিন দিতে হবে। ১৫ দিন বিগ বস আর ১৭ দিন ওই ইন্টারন্যাশনাল শো। সাম্প্রতিককালে এই আন্তর্জাতিক শোটি লঞ্চ হয়েছে। স্টার এটাকে বাংলায় শুরু করছে, যার সঞ্চালনা তিনি করবেন বলে জানান সৌরভ। 

আরও পড়ুনঃ কল্যাণীতে মেট্রো, নবদ্বীপ ঘাট থেকে শান্তিপুর ট্রেন! রেলের কাছে একাধিক দাবি জগন্নাথ সরকারের

যদিও এখনও শো-টির বিষয়ে খোলসা করে কিছু জানা যায়নি। তবে সম্প্রতি অনিল কাপুর স্টার প্লাসে (Star Plus) নিয়ে আসছেন ‘ইন্ডিয়া কে টপ ১%’, সেই শো-এরই বাংলা ভার্সনে সৌরভ গঙ্গোপাধ্যায় থাকবেন বলে মনে করা হচ্ছে। ক্রিকেটের ময়দান থেকে রিয়েলিটি শো-এর মঞ্চ সর্বত্রই মহারাজের অবাধ বিচরণ। আসন্ন শোগুলিতে তাই তাকে দেখার জন্য উদগ্রীব দর্শকমহল। 

Leave a Comment