সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ জুন, মঙ্গলবার। তৃণমূল নেতা গ্রেফতার, অভিষেকের নয়া কর্মসূচি, ভুয়ো সার্টিফিকেট নিয়ে মুখ্যমন্ত্রী, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) ভুয়ো সার্টিফিকেট নিয়ে রনংদেহি মুখ্যমন্ত্রী
হুল দিবসের সভায় গিয়ে বড় কথা শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছেন, তৃণমূলের আমলে হাজার হাজার ভুয়ো এসটি সার্টিফিকেট তৈরি করা হয়েছে। আমাদের দফতরের তরফ থেকে প্রত্যেকটি ভুয়ো সার্টিফিকেট তদন্ত করা হচ্ছে। এমনকি দোষী প্রমাণিত হলে যিনি এই সার্টিফিকেট দিয়েছেন আর যিনি জালিয়াতি করে সার্টিফিকেট নিয়েছেন দুজনেই জেলে যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সবথেকে বড় ব্যাপার, তিনি আজ আদিবাসী জনজাতিদের জন্য একাধিক ঘোষণাও করেছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) DA নিয়ে ফুঁসলেন সরকারি কর্মীরা
রাজ্যের বকেয়া ডিএ নিয়ে ক্ষুব্ধ সরকারি কর্মচারীরা। তবে এ নিয়ে এবার নিজের ক্ষোভ উগরে দিয়েছেন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, আমাদের কাছে বারবার ফোন আসছে। অনেক পেনশনহোল্ডার অসুস্থ। তাদের পরিবারের লোকজন আমাদের কাছে ফোন করে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে দাবি জানাচ্ছেন। এমনকি দুদিন পর ফোন এল, অসুস্থ ব্যক্তির ছেলে জানালেন যে মলয়বাবু বাবাকে আর বাঁচাতে পারিনি। যদিও এবারের বাজেটে ২০ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) SIR-র নামে দুর্নীতির অভিযোগ প্রধান বিচারপতির কাছে
এবার এসআইআর-র নাম করে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং নির্বাচনের ফলাফলে গাফিলতি হয়েছে এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠিয়েছে ইন্ডিয়া ব্লক। তারা জানিয়েছে, গণতন্ত্র এবং সাংবিধানিক সংস্থার উপর ভরসা হারিয়ে বিরোধী শিবির বিচার ব্যবস্থার দ্বারস্থ হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ যে সমস্ত রাজ্যগুলিতে বিজেপি সরকার ছিল না, সেই সমস্ত রাজ্যগুলিতে নির্বাচন কমিশন নিজের জোর খাটিয়ে ভোটগ্রহণ চালিয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) ধর্মতলায় হবে না শহীদ দিবস, জানাল কলকাতা পুলিশ
২১ জুলাই শহীদ দিবস পালন করার জন্য কলকাতা পুলিশের কাছে চিঠি পাঠিয়েছিল ঋতব্রত তৃণমূল এবং কালীঘাটের তৃণমূল। কিন্তু কলকাতা পুলিশ সেই দাবি মেনে নেয়নি। লালবাজারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবস পালন করা যাবে না। এখানে কোনও জনসভা করা যাবে না বলেই জানানো হয়েছে। যদিও তৃণমূলের বিধায়ক দোলা সেন জানান, আইন এবং বিচারব্যবস্থার উপরে আমাদের ভরসা রয়েছে। আমরা ৩৩ বছর ধরে এখানে ২১ জুলাই পালন করি। এটা রাজনৈতিক কর্মসূচি নয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) দুর্গাপুরে তরুণী খুনে বড় রায় আদালতের
প্রায় ৮ বছর আগে এক তরুণীকে খুনের পর টুকরো টুকরো করে স্যুটকেসে ভরা নিয়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল এক ব্যাংক ম্যানেজারকে। ঘটনাটি দুর্গাপুরের। তবে তার তদন্ত এবং সাক্ষ্য প্রমাণের কারণে দীর্ঘ বছর ধরে মামলা ঝুলে ছিল। অবশেষে গতকাল অর্থাৎ সোমবার দুর্গাপুর মহকুমা আদালত ওই ব্যাংক ম্যানেজার রাজীব কুমারকে দোষী সাব্যস্ত করেছে। আসলে দুর্গাপুর মহকুমা আদালতে এই খুনের মামলা শুরু হয়েছিল। শেষে আবাসনের সিসিটিভি ফুটেজ, ফরেনসিক রিপোর্ট এবং বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতেই তথ্য সংগ্রহ করে পুলিশ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) চালু হল ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি
দলীয় কর্মীদের পাশে থাকার জন্য এবার বিরাট উদ্যোগ গ্রহণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন পরবর্তী হিংসায় বিজেপির অত্যাচারে যে সমস্ত মানুষ ঘরছাড়া, নিপীড়িত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য এবার ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি চালু করা হয়েছে। এমনকি এর জন্য হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। সেটি হল ৭৮৮৭৭৭৮৮৭৭। উল্লেখ করা হয়েছে, এই হেল্পলাইন নম্বর চালু থাকবে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। যাবতীয় অভিযোগ ফোনের মাধ্যমেই জানানো যাবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) ডিম থেরাপি নিয়ে রাজ্যকে কড়া নির্দেশ হাইকোর্টের
ডিম থেরাপি নিয়ে এবার বড় কথা শোনাল কলকাতা হাইকোর্ট। রাজ্যের তরফ থেকে জনস্বার্থে দায়ের হওয়া মামলায় এবার হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর দিয়ে এই ডিম ছোঁড়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। এমনকি ডিম ছোঁড়ার পাশাপাশি রাজনৈতিক কর্মকর্তাদের পোশাক পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়। এরপরই তৃণমূল নেতার উপর বিভিন্ন রকম হামলার অভিযোগ ওঠে। তবে আজ বিচারপতি তপব্রত চক্রবর্তী জানান, সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। ডিম ছোঁড়ার এই ঘটনায় কী পদক্ষেপ নিয়েছেন? একজন বা দু’জনকে গ্রেফতার করে কী হবে? নির্দিষ্ট অভিযোগ না পেলে প্রশাসনের পক্ষে পদক্ষেপ করা কঠিন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) NIA-র হাতে গ্রেফতার অপরুপা পোদ্দারের স্বামী
এবার খবরের শিরোনাম ২০২৩ সালে রামনবমীতে অশান্তির ঘটনা। আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলীকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর নাগাদ আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামীকে ধরার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তাঁর রিষরার বাড়িতে পৌঁছয় এনআইএ-র টিম। বাড়িতে ঢুকে বিভিন্ন জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ২০২৩ সালের রামনবমীতে অশান্তির ঘটনায় তিনি ছিলেন মূল টার্গেট। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলা নিয়ে হাইকোর্টে ধাক্কা খেল তৃণমূল
এবার আরও চাপ বাড়ল তৃণমূল কংগ্রেসের। ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে কালিঘাট তৃণমূলেরর তরফে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল কিছুদিন আগে। কিন্তু সেই অনুরোধ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, এই মামলার শুনানির তালিকা অনুযায়ী হবে। কেন্দ্রের সলিসিটার জেনারেলের আবেদনে শুনানি পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছে আদালত। এমনকি বিচারপতি স্পষ্ট বলেছেন, বিচার্য মামলার তালিকা অনুযায়ী শুনানি হবে। মামলা এগিয়ে এনে শুনানি কোনওভাবেই সম্ভব নয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) হুমায়ুনের সভা বিতর্কে গ্রেফতার দুই
গতকাল হুমায়ুন কবীরকে একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উস্কানিমূলক বক্তব্যের জেরে বড় কথা শুনেছেন মুখ্যমন্ত্রী। এমনকি তাঁর বিরুদ্ধে দু’টি এফআইআর দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। তবে আজ সকালেই পুলিশ তাঁর বাড়িতে হামলা দিয়েছে। এমনকি সবথেকে বড় ব্যাপার, হুমায়ূনের সভার দুই আয়োজককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম আমিনুল শেখ এবং গোলাম মোস্তফা। দু’জনকেই রেজিনগর থানা এলাকার আটক করা হয়েছে বলেই খবর। বিশেষ করে বিতর্কিত সভার আয়োজনের সঙ্গে এই দু’জন যুক্ত ছিল প্রত্যক্ষভাবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন