=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দুর্গাপুরে তরুণীকে টুকরো করে স্যুটকেসে ভরেছিল ব্যাঙ্ক ম্যানেজার, রায় দিল আদালত

প্রীতি পোদ্দার, কলকাতা: আট বছর আগে, পরকীয়ার এক ঘটনায়, তরুণীকে ‘খুনে’র (Murder) পর টুকরো করে স্যুটকেসে ভরা নিয়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন এক ব্যাঙ্ক ম্যানেজার। সেই সময় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল দুর্গাপুরে (Durgapur)। একাধিক তদন্ত এবং সাক্ষ্য প্রমাণের কারণে দীর্ঘ বছর ধরে এই মামলা ঝুলেছিল। অবশেষে, গতকাল, সোমবার দুর্গাপুর মহকুমা আদালত ওই ব্যাঙ্ক ম্যানেজার রাজীব কুমারকে দোষী সাব্যস্ত করল। স্বস্তি পেল মৃতের পরিবার।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি। ওইদিন সকালে দুর্গাপুরের বেনাচিতির রূপালি অ্যাপার্টমেন্ট থেকে একটি ফোন পেয়েছিল পুলিশ। তদন্তকারীরা সেখানে গিয়ে দেখতে পান লিফটের সামনে একটি পরিত্যক্ত স্যুটকেস পড়ে ছিল। আর সেটি খুলতেই দেখা যায় ভিতরে টুকরো টুকরো করে এক তরুণীর মৃতদেহ রাখা। দেহে পচনও ধরেছিল। হাড়হিম করা ওই ঘটনা মারাত্মক প্রভাব পড়েছিল সমাজে। পরে জানা গিয়েছিল, মৃত তরুণীর নাম শিল্পা অগ্রবাল। তাঁর বাড়ি বাঁকুড়ার মেজিয়ায়। সে স্টেট ব্যাঙ্কের মেজিয়া শাখায় ‘ব্যাঙ্ক বন্ধু’ হিসাবে কাজ করতেন। আর সেখান থেকেই সম্পর্ক তৈরি হয়েছিল রাজীব কুমারের সঙ্গে।

ফ্ল্যাটে ডেকে এনে করা হয়েছিল খুন

সূত্রের খবর, স্টেট ব্যাঙ্কের মেজিয়া শাখার ম্যানেজার ছিল রাজীব কুমার। সে বিবাহিত থাকা সত্ত্বেও পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন ২৮ বছরের ওই তরুণীর সঙ্গে। রাজীবের স্ত্রী মনীষা স্টেট ব্যাঙ্কের ফুলঝোরা শাখার সহকারী ম্যানেজার। যেই অ্যাপার্টমেন্ট থেকে শিল্পার দেহ উদ্ধার হয়েছিল ওখানে রাজীব স্ত্রীকে নিয়ে থাকতেন। সেই সময় রাজীবের স্ত্রী দিন কয়েকের জন্য বাড়ি ছিলেন না। আর সেই সুযোগে ওই ফ্ল্যাটে শিল্পাকে ডেকে এনেছিল রাজীব। আর তখনই তাঁকে ‘খুন’ করা হয়। এমনকি দেহ টুকরো করে স্যুটকেসে ভরে পাচারের পরিকল্পনাও করেছিল রাজীব। কিন্তু শেষপর্যন্ত তা সম্ভব হয়নি।

আরও পড়ুন: ডিম থেরাপি নিয়ে রাজ্যকে কড়া নির্দেশ হাইকোর্টের

আট বছর পর সাজা

শিল্পার এই নৃশংস হত্যাকাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল দুর্গাপুর ও বাঁকুড়া জেলায়। দুর্গাপুর মহকুমা আদালতে এই খুনের মামলা শুরু হয়েছিল। শেষে আবাসনের সিসিটিভি ফুটেজ, ফরেনসিক রিপোর্ট, বৈজ্ঞানিক প্রমাণ এবং একাধিক পরিস্থিতিগত তথ্য সংগ্রহ করে আদালতে পেশ করে পুলিশ। এবং বিচারপর্বে মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। পুলিশ নির্দিষ্ট সময় চার্জশিটও আদালতে দায়ের করে। অবশেষে আট বছর পর দীর্ঘ বিচারপ্রক্রিয়ার শেষে প্রমাণ খতিয়ে দেখে গতকাল, সোমবার আদালত অভিযুক্ত রাজীব কুমারকে দোষী সাব্যস্ত করেছিল এবং আজ তাঁর সাজা ঘোষণা করা হবে।

Leave a Comment