=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ডিম কাণ্ডে ‘রাজনৈতিক শত্রু’ মহুয়ার পাশে দাঁড়ালেন বিকাশ

প্রীতি পোদ্দার, কলকাতা: বিজেপি ক্ষমতায় আসতেই পূর্বতন সরকারের প্রতি জনতার রোষ যেন অন্য পর্যায়ে পৌঁছে গিয়েছে। একের পর এক ডিম (Egg) থেরাপির মুখে পড়তে হচ্ছে তৃণমূলের নেতা, কাউন্সিলর, বিধায়ককে। আর এবার সেই তালিকায় নাম জুড়ল মহুয়া মৈত্রের (Mahua Moitra)। কালীগঞ্জে বৈঠকের মাঝে তাঁকে লক্ষ্য করে কাদা-গোবর-ডিম ছোড়ায় রীতিমত ক্ষুব্ধ তিনি। সোশ্যাল মিডিয়ায় সাংসদ এই বিষয়টি তুলে ধরতেই এবার পাশে দাঁড়ালেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)।

ডিম ছোড়া হয়েছিল মহুয়াকে

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল বুধবার নদিয়ার কালীগঞ্জে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কার্যালয়ে বৈঠক করছিলেন মহুয়া মৈত্র সহ কয়েক জন নেতা-কর্মীরা। অভিযোগ আচমকা বৈঠক চলার সময় তৃণমূল কার্যালয়ের সামনে জড়ো হন বিজেপির কয়েক জন কর্মী-সমর্থকরা এবং তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় কাদা-গোবর-ডিম। সোশ্যাল মিডিয়ায় লাইভ করে গোটা ঘটনা দেখিয়েছিলেন তিনি। আর এবার সেই ঘটনার তীব্র নিন্দা করলেন বর্ষীয়ান আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। গোটা ঘটনাকে নিন্দনীয় বলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন।

কী বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য?

কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি সেখানে লেখেন, “মহুয়া মৈত্র আমার রাজনৈতিক শত্রু হতে পারেন, কিন্তু তিনি একজন সম্মানীয় সাংসদ। তাঁর বিরুদ্ধে জুলুম বাজির কোনও অভিযোগ আছে বলে আমার জানা নেই। কিন্তু যেভাবে তাঁকে হেনস্থা করা হল তা সভ‍্য গণতান্ত্রিক সমাজের পক্ষে অত্যন্ত লজ্জার। এই অসভ্যতার বিরুদ্ধে সভ্য সমাজের প্রতিটি মানুষের প্রতিবাদ করা উচিৎ।” আর এই পোস্ট ভাইরাল হতেই সিপিএম অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে। এর আগেও তাঁকে বলতে শোনা গিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কেউ না দাঁড়ালে, তিনি নিজে প্রাক্তন মুখ্যমন্ত্রীর হয়ে সওয়াল করবেন। যা নিয়ে কম বিতর্ক শুরু হয়নি, আর এবার কৃষ্ণনগরের সাংসদের পক্ষে কথা বলায় শুরু হল অন্য গুঞ্জন।

আরও পড়ুন: এবার হেলিকপ্টারে চড়ে দার্জিলিং? পর্যটকদের জন্য খুলতে পারে আকাশ পথ

গতকাল, মহুয়া মৈত্রকে ডিম ছোড়ার ঘটনায় ক্ষুব্ধ বিরোধী মহল। যদিও ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছিল কালীগঞ্জ থানার পুলিশকর্মীরা। কিন্তু তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি বলে জানা গিয়েছিল। শেষমেশ ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এদিকে মহুয়া মৈত্র তাঁর লাইভ ভিডিওতে সম্পূর্ণ দায়ী করেছে বিজেপি নেতা-কর্মীদের। তবে, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বিজেপির এজেন্ডায় পচা ডিম বা বেগুন নেই। তৃণমূলের অতৃপ্তরাই এই কাণ্ড ঘটিয়েছেন।

Leave a Comment