=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সুবিধা করেছিলেন মেক্সিকোর! আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে সেই বিতর্কিত রেফারি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করেই ইতিহাস তৈরি করেছিল মাত্র 5 লক্ষ জনসংখ্যার দেশ কেপ ভার্দে। এবার তারাই মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনার (Argentina Vs Cabo Verde)। আগামী 4 জুলাই রাউন্ড অফ 32 এর ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে এই ছোট্ট দেশ। শোনা যাচ্ছে, সেই ম্যাচের দায়িত্ব গিয়ে পড়েছে কানাডার বিতর্কিত রেফারি ড্রু ফিশারের কাঁধে। ইতিমধ্যেই এই খবর আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ফিফা।

আর্জেন্টিনার ম্যাচের দায়িত্বে বিতর্কিত রেফারি

আগামী 4 জুলাই ভারতীয় সময় ভোররাত সাড়ে তিনটে থেকে শুরু হবে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দের লড়াই। সেই ম্যাচের দিকে চোখ থাকবে মেসি ভক্তদের। তবে খেলা শুরুর আগেই বিতর্কিত রেফারিকে দায়িত্ব দেওয়ায় নতুন করে বেড়েছে জল্পনা! কেউ কেউ বলছেন, এই রেফারির সাথে নাকি আলাদা শত্রুতা রয়েছে আর্জেন্টিনার! ফলে আগামীদিনের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষকেই জেতানোর চেষ্টা করবেন তিনি! যদিও এমন খবরের সত্যতা যাচাই করিনি আমরা।

বলে রাখি, এর আগেও আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করার দায়িত্ব পেয়েছিলেন কানাডার ফিশার। 2023 সালে এই 45 বছর বয়সী রেফারির বিরুদ্ধে একটি ম্যাচে মেক্সিকোকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। যদিও 2024 সালে কোপা আমেরিকায় অনুষ্ঠিত হওয়া আর্জেন্টিনার একটি প্রীতি ম্যাচে দায়িত্বে ছিলেন এই রেফারি। সেই আসরে অ্যানহেল ডি মারিয়ার গোলে হেরেছিল ইকুয়েডর। পরবর্তীতে সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয় আর্জেন্টিনা।

অবশ্যই পড়ুন: ‘আমরাই তৃণমূল’ কমিশনের সঙ্গে বৈঠকের পর মন্তব্য ঋতব্রতর, কী কী দাবি বিরোধী দলনেতার?

বলাই বাহুল্য, 2015 সালে আন্তর্জাতিক ফুটবলে রেফারি হিসেবে কাজ শুরু করেছিলেন ফিশার। তাঁর উপস্থিতিতেই একবার ক্লাব স্তরে মেসির দল ইন্টার মায়ামি 3-1 ব্যবধানে জিতে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছিল। এছাড়াও রেফারি হিসেবে বহু ফুটবল ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি। তবে 2023 সালের একটি মাত্র বিতর্কিত ঘটনা বা অভিযোগ কালো দাগ কেটে দিয়েছিল তাঁর কেরিয়ারে। এবার সেই রেফারিই থাকবেন আর্জেন্টিনার 4 তারিখের ম্যাচে।

Leave a Comment