তিন ম্যাচের তিনটিতেই করেছেন গোল, বিশ্বকাপ চলাকালীনই নতুন দলে যোগ দিলেন এই প্লেয়ার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফিফা ফুটবল বিশ্বকাপ ( FIFA World Cup) নিয়ে উন্মাদনা যেন কমছেই না। তারই মাঝে নতুন দল পেলেন এক দাপুটে ফুটবলার (Footballer Transfer)! বিশ্বকাপের মাঝেই জার্মান ফুটবলের শীর্ষস্থানীয় ক্লাব বায়ার্ন মিউনিখ বড় দল বদলের ঘোষণা করেছে। এই জনপ্রিয় দলটি নেদারল্যান্ডসের পিএসভি আইন্দহোভেন থেকে 25 বছর বয়সী মরক্কোন অ্যাটাকিং মিডফিল্ডার ইসমাইল সাবারিকে দলে নেওয়ার কথা ঘোষণা করেছে। জানা যাচ্ছে, 2031 সাল পর্যন্ত তরুণ ফুটবলারকে সই করিয়ে নিয়েছে মিউনিখ।

কত টাকায় হল চুক্তি?

ফুটবল বিশ্বকাপ জ্বরে কাবু গোটা বিশ্ব। তার মাঝেই মরক্কোর এই ফুটবলারের চুক্তির খবর বিশেষ করে যে দামে এই ফুটবলারকে চুক্তিবদ্ধ করা হয়েছে তা জেনে একেবারে হতবাক হয়ে গিয়েছেন বিশ্বের বহু ফুটবল ভক্ত। জানলে চমকে যাবেন, বায়ার্ন মিউনিখ মরক্কোর এই দাপুটে অ্যাটাকিং মিডফিল্ডারের ট্রান্সফার ফি হিসেবে 50 মিলিয়ন ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 542 কোটি টাকা খরচ করেছে।

বলাই বাহুল্য, মিউনিখ যে মরক্কোর এই বিপদজনক ফুটবলারকে কিনতে পারে সেই জল্পনা বেড়ে গিয়েছিল আগেই। অনেকে ধরেই নিয়েছিলেন খুব শীঘ্রই এই ফুটবলারকে মোটা টাকায় সই করিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করে দেবে মিউনিখ। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। বলে রাখা প্রয়োজন, চলতি বিশ্বকাপে বল পায়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন মরক্কোর এই মিডফিল্ডার।

অবশ্যই পড়ুন: দেশজুড়ে ১০১ ‘মোবিলিটি সিটি’ গড়বে কেন্দ্র, তালিকায় বাংলার ৫ শহর, কোন কোনটি?

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচে তিনটিতেই গোল পেয়েছেন তিনি। গত সোমবার রাউন্ড অফ 32 এর খেলায় নেদারল্যান্ডসের বিপক্ষে একেবারে শেষ মুহূর্তে পেনাল্টিতে অন্তিম গোল করে নিজের দল মরোক্ককে জিতিয়েছিলেন সাবরি। ঠিক সে কারণেই বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাবটিতে এত বেশি দামে চুক্তিবদ্ধ হলেন তিনি।

Leave a Comment