=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

উপকূলের দিকে এগোচ্ছে নিম্নচাপ! কিছুক্ষণেই নামবে তুমুল বৃষ্টি, আবহাওয়ার খবর

সহেলি মিত্র, কলকাতাঃ আশঙ্কাই সত্যি হল, বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপের দাপটে শুরু হতে চলেছে ব্যাপক বৃষ্টিপাত। শেষ পাওয়া খবর অনুযায়ী, সাগরে অবস্থানরত নিম্নচাপটি ধীরে ধীরে উপকূলের আরও কাছাকাছি চলে আসছে। এর প্রভাবে আজ শুক্রবার থেকেই দুপুর, বিকেল বা সন্ধের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। যে সকল মৎস্যজীবী সমুদ্রে আছেন তাঁদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। আজ সকাল থেকেই বাংলার আকাশ মেঘলা, সঙ্গে দমকা হাওয়া দিচ্ছে। জানা গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই বাংলার আবহাওয়া (Weather Update) আমূল বদলে যাবে, সঙ্গে নামবে মুষলধারে বৃষ্টি।

নিম্নচাপের প্রভাবে ধেয়ে আসছে ব্যাপক বৃষ্টি

হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে আগামী ৮ জুলাই পর্যন্ত সময়ে সারা বাংলা জুড়ে কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। ৫ জুলাই নাগাদ সুস্পষ্ট নিম্নচাপটি ওড়িশা-বাংলা সীমান্ত দিয়ে স্থলভাগে প্রবেশ করার প্রক্রিয়া শুরু করবে। এই সময় সিস্টেমের কেন্দ্রে বাতাসের গতিবিধি সবচেয়ে শক্তিশালী রূপ নেবে বলে খবর। আজ ও আগামীকাল ৪ জুলাই সবথেকে বেশি বৃষ্টিপাত পেতে পারে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর জেলা। উল্লেখিত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি, বিক্ষিপ্ত বর্ষণের ভ্রূকুটি রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতেও বলে খবর।

আরও পড়ুনঃ প্রভিডেন্ট ফান্ডে কবে জমা পড়বে ৮.২৫% সুদ? EPFO নিয়ে বড় খবর

জানা গিয়েছে, আগামী ৫ জুলাই রবিবার থেকে নিম্নচাপের পরোক্ষ প্রভাব শহর কলকাতাতেও পড়ার সম্ভাবনা রয়েছে। এদিন নিম্নচাপটি ওড়িশা-বাংলা সীমান্ত অতিক্রম করবে। যে কারণে কলকাতার ওপর প্রভাব ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি শুরু হতে পারে। এর পরবর্তী সময় থেকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ বেশ কিছু জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পেতে পারে বলে খবর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

কেমন থাকবে উত্তরবঙ্গের বাওহাওয়া?

আজ দুপুর বা বিকেল থেকে সন্ধের মধ্যে উত্তরবঙ্গের আবহাওয়া পাল্টি খাওয়ার সম্ভাবনা রয়েছে? আপাতত উত্তরের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং‌, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আগামী মঙ্গলবার থেকে ফের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

Leave a Comment