বিক্রম ব্যানার্জী, কলকাতা: ছাব্বিশের নির্বাচনে ভরাডুবির পর থেকেই একের পর এক ধাক্কা খাচ্ছেন তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যেই 60 এর বেশি জয়ী বিধায়ক মমতার সঙ্গ ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলে নাম লিখিয়েছেন। শুধু তাই নয়, ইতিমধ্যেই তৃণমূলের জাতীয় কর্ম সমিতিও তৈরি করে ফেলেছেন তাঁরা। আশঙ্কা করা হচ্ছে, ভবিষ্যতে ঋতব্রতর দলে জয়ী বিধায়কের সংখ্যা গিয়ে দাঁড়াতে পারে 75 এ। এমতাবস্থায়, আরও বড় ধাক্কা খেলেন মমতা। জানা যাচ্ছে, তৃণমূলের রাজ্য সভাপতি পদ ছেড়ে দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তাহলে কি এবার তিনিও ঋতব্রত শিবিরে নাম লেখাবেন?
হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?
নির্বাচনে লজ্জার পরাজয়ের পর একেবারে দু ভাগে ভাগ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছেন অরূপ রায়রা। অন্যদিকে কালীঘাট তৃণমূলে পড়ে রয়েছেন গুটি কয়েক বিধায়ক। ঠিক সেই পরিস্থিতিতে মমতার কঠিন সময়ে এবার দলের রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য।
ঠিক কোন কারণে মমতার দলের পদ থেকে চন্দ্রিমা ইস্তফা দিয়েছেন তা জানা যায়নি। তবে কয়েকটি সূত্র বলছে, অন্যান্য বিদ্রোহী নেতাদের মতোই বোধহয় তিনিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলে নাম লেখাবেন! এ নিয়ে অবশ্য মুখ খোলেননি সুব্রত মুখার্জির বোন। তবে সবটাই বোঝা যাবে সময়ের সাথে সাথে।
অবশ্যই পড়ুন: আর্জেন্টিনাকে গোল খাইয়েই তরুণীকে আলিঙ্গন করতে মাঠ ছাড়েন কাব্রাল, কে সেই নারী?
উল্লেখ্য, কিছুদিন আগেই একপ্রকার লুকিয়ে রাজ্যের বিরোধী দল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে এসেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ। সেই খবর পাঁচ কান হয়ে যেতেই আশঙ্কা ছিল হয়তো চন্দ্রিমা ভট্টাচার্য নিজেও মমতার সঙ্গ ছাড়বেন! বর্তমানে সেদিকেই এগোচ্ছে পরিস্থিতি!