বিক্রম ব্যানার্জী, কলকাতা: সন্ত্রাসবাদের আশ্রয়দাতা পাকিস্তান! গত বছর এই ইসলামাবাদের আশ্রয়ে, প্রশ্রয়েই ভারতের পহেলগাঁওয়ে হামলা চালিয়েছিল জঙ্গিরা। আর সেই হামলার ঘটনায় মৃত্যু হয় 26 জন নিরীহের। সেই ঘটনার প্রতিবাদে পরে পাকিস্তানের সাথে হওয়া সিন্ধু জল বন্টন চুক্তি (Indus Waters Treaty) স্থগিত করে দেয় নয়া দিল্লি। এর মাঝে পাকিস্তান অবশ্য বারবার ভারতকে সিন্ধু জল বন্টন চুক্তির উপর থেকে স্থগিতাদেশ তুলে দেওয়ার অনুরোধ করলেও নিজের অবস্থান থেকে সরেনি ভারত। সম্প্রতি ভারতের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, সিন্ধু জল বন্টন চুক্তির স্থগিতাদেশ বলবৎ রেখেছে নয়া দিল্লি। আর এই পদক্ষেপ কতটা যুক্তিযুক্ত সেটাই জানিয়েছেন বিখ্যাত ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞ ব্রহ্মা চেলানি।
পাকিস্তানের জল আটকে রেখে ভুল করেনি ভারত!
সদ্য আনুষ্ঠানিকভাবে ভারতের তরফে জানানো হয়েছে, পাকিস্তান সন্ত্রাসবাদকে মদদ দেওয়া বন্ধ না করলে সিন্ধুর জল পৌঁছবে না সে দেশে। জলবন্টন চুক্তি স্থগিতই থাকবে। ভারতের এমন পদক্ষেপ নিয়ে কথা বলতে গিয়ে ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞ ব্রহ্মা চেলানি জানিয়েছেন, “ছয়টি নদীবিশিষ্ট সিন্ধু ব্যবস্থার যৌথ ব্যবহারের জন্য সিন্ধুর জল চুক্তিটি পারস্পরিক সদিচ্ছা, শান্তিপূর্ণ সহযোগিতা এবং পারস্পরিক বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি।”
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, সীমান্ত সন্ত্রাসে পাকিস্তানের মদত বা সমর্থন চুক্তিটির মৌলিক লঙ্ঘন। তবে এই চুক্তিতে পাকিস্তানের সাথে 80 শতাংশেরও বেশি জল ভাগাভাগির বিধান আছে! এদিন জনপ্রিয় ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞ এও বলেন, “সাধারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনও চুক্তিতে এর স্পষ্ট বিধান না থাকলেও যেকোনও পক্ষ চুক্তিটি স্থগিত বা সেই চুক্তি থেকে সরে আসতেই পারে। পূর্বেও এমন অনেক নজির রয়েছে।”
অবশ্যই পড়ুন: সঞ্জু বা ইশান নন, বৈভবকে জায়গা দিতে বাদ যাবেন ভারতকে বিশ্বকাপে জেতানো প্লেয়ার!
এক কথায় বলাই যায়, পাকিস্তান সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার কারণে ভারত যে সিন্ধু জল বন্টন চুক্তিটি স্থগিত করে ভুল করেনি সেটাই নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন জনপ্রিয় ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞ। এর আগেও বেশ কয়েকজন কূটনীতিবিদ এবং বিশেষজ্ঞ জানিয়েছিলেন, পাকিস্তানের ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে ভারতের এই পদক্ষেপ একেবারে যুক্তিযুক্ত!