=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মিলেছে ২৮৪৬% রিটার্ন, প্রথমবারের মতো ফ্রিতে শেয়ার দিচ্ছে সেই মাল্টিব্যাগার সংস্থা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যেসব শেয়ার বিনিয়োগকারীদের অভাবনীয় রিটার্ন দিয়ে থাকে শেয়ার বাজারের (Stock Market) ভাষায় সেগুলিকে বলা হয় মাল্টিব্যাগার স্টক। তেমনই একটি মাল্টিব্যাগার শেয়ারের মালিকানাধীন সংস্থা গোল্ডিয়াম ইন্টারন্যাশনাল লিমিটেড প্রথমবারের মতো বিনিয়োগকারীদের বোনাস শেয়ার দেওয়ার কথা ঘোষণা করেছেন। সংস্থাটি জানিয়েছে, আগামী সপ্তাহে তাদের শেয়ার এক্স বোনাস স্টক হিসেবে স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত হবে।

কবে মিলবে বোনাস শেয়ার?

জনপ্রিয় সংস্থা গোল্ডিয়াম ইন্টারন্যাশনাল লিমিটেড প্রথমবারের মতো তাদের বিনিয়োগকারীদের বোনাস শেয়ার দেওয়ার কথা ঘোষণা করেছে। সংস্থাটি জানিয়েছে, তারা তাদের প্রতি তিনটি শেয়ারের সাথে একটি শেয়ার সম্পূর্ণ বিনামূল্যে দেবে। কিন্তু কবে? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ফাইলিং এর সময় কোম্পানিটি স্পষ্ট করে জানায়, আগামী 10 জুলাই তারা তাদের যোগ্য বিনিয়োগকারীদের প্রত্যেক তিনটি শেয়ারের সাথে একটি শেয়ার বিনামূল্যে দেবে। সেজন্য অবশ্য ওই দিনের রেকর্ড বুকে নাম থাকতে হবে বিনিয়োগকারীদের।

কতটা রিটার্ন দিয়েছে এই শেয়ার?

শুক্রবার, শেয়ার বাজারে এই সংস্থার একটি শেয়ারের দাম 6 শতাংশ বৃদ্ধি পেয়ে 480.65 টাকায় ট্রেড করেছিল। যদিও গত তিন সপ্তাহের মধ্যে এই সংস্থার শেয়ার 64 শতাংশ রিটার্ন প্রদান করেছে। এক বছরের মধ্যে এই শেয়ার থেকে 40 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। যেখানে দু বছরের মধ্যে এই শেয়ার থেকে মিলেছে 192 শতাংশ রিটার্ন। তিন বছরে মিলেছে 270 শতাংশ।

অবশ্যই পড়ুন: বাড়িতেই কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন রথযাত্রা স্পেশাল সুস্বাদু ছানাপোড়া, রইল রেসিপি

তবে যদি পাঁচ বছরের কথা বলা যায় সে ক্ষেত্রে এই সংস্থায় বিনিয়োগ করে এই দীর্ঘ সময়ের মধ্যে 424 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। 10 বছরে অর্থাৎ 2016 সাল থেকে আজ পর্যন্ত এই সংস্থায় বিনিয়োগ করে মোট 2846 শতাংশ রিটার্ন পেয়েছেন প্রত্যেক যোগ্য বিনিয়োগকারী। মূলত সেই কারণেই এই পরিসংখ্যান দেখে বিনিয়োগকারীদের এখনই এই শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন শেয়ার বাজারের একটা বড় অংশের বিশেষজ্ঞ!

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 

Leave a Comment