=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

জালালাবাদ এখন থেকে পরশুরামপুরী, যোগী রাজ্যে বদলে গেল আরেক শহরের নাম

সৌভিক মুখার্জী, কলকাতা: উত্তরপ্রদেশে আরও একবার শহরের নাম পরিবর্তনের সিদ্ধান্তে শিলমোহর দিল যোগী আদিত্যনাথের সরকার (Government of Uttar Pradesh)। শাহজাহানপুর জেলার জালালাবাদের নাম বদলে পরশুরামপুরী করার প্রস্তাবে রাজ্যের মন্ত্রীসভার অনুমোদন মিলেছে (Jalalabad Name Changed)। দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দা এবং জনপ্রতিনিধিদের দাবি ছিল, এলাকার ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্বের কথা বিবেচনা করেই এই নাম পরিবর্তন করা হোক। সেই দাবিকে সরকারি স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার।

মন্ত্রীসভার বৈঠকে নাম পরিবর্তনের অনুমোদন

সম্প্রতি অনুষ্ঠিত যোগী মন্ত্রীসভার বৈঠকে জালালাবাদের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভবিষ্যতে সরকারি নথি বা প্রশাসনিক ক্ষেত্রে এই অঞ্চল পরশুরামপুরী নামে পরিচিত হবে। এমনকি সরকারের দাবি, এই সিদ্ধান্তের মাধ্যমে এলাকার ঐতিহাসিক আর ধর্মীয় পরিচয় আরও গুরুত্ব পাবে।

উত্তরপ্রদেশ সরকারের মতে, জালালাবাদকে বহুদিন ধরেই ভগবান পরশুরামের জন্মস্থান হিসেবে বিবেচনা করা হয়। এমনকি বিভিন্ন পৌরাণিক কাহিনী ও ধর্মীয় গ্রন্থে এই স্থানের উল্লেখ রয়েছে বলে সরকারের দাবি। সেই ঐতিহ্যকে সম্মান জানাতেই এলাকার নাম ভগবান পরশুরামের সঙ্গে যুক্ত করে এবার সরাসরি পরশুরামপুরী রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এমনকি রাজ্য সরকারের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন বা বাসিন্দারা দীর্ঘদিন ধরেই নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল। সেই দাবি খতিয়ে দেখেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: অক্টোবর থেকেই যুবশক্তির ৩০০০ টাকা, কী কী নথি প্রয়োজন? সামনে এল বড় খবর

তবে মন্ত্রীসভার সিদ্ধান্তের বিষয়টিকে কেন্দ্রের কাছে পাঠানো হলে ভারত সরকার নাম পরিবর্তনের প্রস্তাবে এনওসি প্রদান করেছে। আর সেই অনুমোদনের ভিত্তি করেই উত্তরপ্রদেশ সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। সরকারের মতে, নতুন নামের মাধ্যমে এলাকার ধর্মীয়, সাংস্কৃতিক ঐতিহ্য আরও বাড়বে। এমনকি ভবিষ্যতে পর্যটন বা তীর্থস্থান হিসেবে এলাকাটির পরিচিতি বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে।

Leave a Comment