=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পান গুটখার নেশায় দাঁতের উপর বাড়ছে হলদে ভাব? বাড়িতেই করে ফেলুন ট্রিটমেন্ট

প্রীতি পোদ্দার, কলকাতা: ধূমপান এবং নেশাজাতীয় দ্রব্য সেবন স্বাস্থ্যের (Health Tips) পক্ষে খুবই ক্ষতিকর। কিন্তু বর্তমানে অনেকেই চিকিৎসকদের দেওয়া তথ্য তোয়াক্কা না করে প্রায়সময় এই মদ্যপান, ধূমপান করে থাকেন। বাদ যায় না পান ও গুটখা খাওয়াও। ক্ষণিক আনন্দের পিছনে ছুটতে গিয়ে শরীরে মারাত্মক প্রভাব পড়ছে। এমনকি দাঁতের (Tooth) উপরও কখনও হলদেটে তো কখনও আবার কালচেটে ছোপ ছোপ দাগ পড়ে যায়। তবে চিন্তা নেই, এরও সমাধান রয়েছে। আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে বেশ কয়েকটি টিপস শেয়ার করা হল যা আপনাদের সমস্যা অনেকটাই নির্মূল করবে।

বাড়ছে দাঁতের হলদেটে ভাব

জন্ম থেকেই অনেকের দাঁতের রং একেক সময় একেক রকম হয়ে থাকে। কারো দাঁতের রং ধবধবে সাদা হয় না। আসলে জীবনধারণ এবং খাদ্যাভাসের কারণে দাঁতে হলদেটে ছোপ পড়ে। এমনকি পান, গুটখা খেলেও হলদেটে ভাব দেখা যায়। অনেকেই এর জন্য দাঁতের চিকিৎসকের কাছে যান। কিন্তু তাও সেটি খরচসাপেক্ষ। এবং তার জন্য এবার প্রচুর সময়ও ব্যয় করতে হয়। তাই এই প্রতিবেদনের মাধ্যমে বেশ কয়েকটি ঘরোয়া পদ্ধতি দিয়ে দেওয়া হল, যা দাঁতের দাগ তুলতে সাহায্য করে।

নারকেল তেল

আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় মুখের দুর্গন্ধ এবং হলদেটে ভাব দূর করতে নারকেল তেলের জুরিমেলা ভার। এর জন্য ঘুম থেকে উঠে ১ চামচ নারকেল তেল মুখের ভিতর নিয়ে ভালোভাবে কুলকুচি করে নিন। এর ফলে দাঁতের ভিতর জমে থাকা ব্যাকটেরিয়া বাইরে বেরিয়ে যেমন আসে ঠিক তেমনই ধীরে ধীরে দাঁতের জেদি হলদেটে দাগ মুছে ফেলে। এই পদ্ধতি অত্যন্ত নিরাপদ। তবে এটি একবার ব্যবহার করলেই ঠিক হবে না, সপ্তাহে অন্তত ২-৩ বার এই প্রক্রিয়া কাজে লাগাতে হবে। তাহলেই দাঁত পরিষ্কার করতে পারেন।

অ্যাপল সাইডার ভিনিগার

শরীরের মেদ ঝরানো থেকে শুরু করে চুল অ ত্বকের যত্নের ক্ষেত্রে অ্যাপল সাইডার ভিনিগার বেশ উপকারী। উল্লেখযোগ্য বিষয় হল দাঁতের পরিষ্কারের জন্যেও এটি খুব কাজে দেয়। এর জন্য সকালে উষ্ণ জলে রোজ এই অ্যাপল সাইডার ভিনিগার দিয়ে কুলকুচি করুন। যদি আপনি খালি পেটে এই প্রসেস অ্যাপ্লাই করেন তাহলে একদিকে আপনার শরীরের মেদ ঝরবে। এছাড়াও খাওয়াদাওয়ার পর মাউথওয়াশের বদলে এই অ্যাসিড দিয়ে মুখ ধোয়াও যায়, হলদেটে ছোপ দূর হবে।

আরও পড়ুন: নেল এক্সটেনশনের নেশায় বাড়ছে ক্যান্সারের ঝুঁকি! বিপদ এড়াতে মেনে চলুন এই টিপসগুলো

বেকিং সোডা:

বেকিং সোডাও হলদেটে দাগ ছোপ দূর করতে বেশ কার্যকরী। এর জন্য ১ চামচ বেকিং সোডার সঙ্গে ২ চামচ জল মিশিয়ে তা দিয়ে দাঁত মাজলে দাঁতের হলদে ছাপ অনেকটা কমে যাবে। পাশাপাশি মুখের ভিতর জীবাণুর বাড়বাড়ন্তও কিছুটা কমে যাবে। তাই অবশ্যই সপ্তাহে ২-৩ বার এই প্রক্রিয়ায় দাঁত মাজুন।

Disclaimer: এই প্রতিবেদনটি সম্পূর্ণ সংগৃহীত প্রাথমিক তথ্যের ভিত্তিতে লেখা হয়েছে। এই প্রসঙ্গে আরও বিস্তারিত জানতে হলে বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করুন।

Leave a Comment