=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভেঙে পড়ার ২০ দিনের মধ্যেই তৈরি দুধিয়ার বেইলি ব্রিজ, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বেশিদিন হয়নি। দুর্যোগ এবং অতিবৃষ্টির কারণে বালাসন নদীর জলের প্রবল তোরে ভেঙে গিয়েছিল দুধিয়ার বেইলি ব্রিজ (Mirik Dudhia Bridge)। যার ফলে সড়কপথে শিলিগুড়ির সাথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল মিরিকের। এই ঘটনার 20 দিনের মধ্যেই নির্মাণ করা হল মিরিকের ওই দুধিয়ার বেইলি ব্রিজ। বুধবার, নবান্ন থেকেই ওই ব্রিজের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের তৎপরতায় নতুন করে ব্রিজ তৈরি হওয়ায় খুশি মিরিকের বাসিন্দা থেকে শুরু করে পর্যটকরা।

যুদ্ধকালীন তৎপরতায় হয়েছে কাজ

গত জুন মাসে অতিবৃষ্টি এবং ভয়াবহ দুর্যোগের কারণে বালাসন নদীর জলের তোড়ে ভেঙে গিয়েছিল বেইলি ব্রিজের একাংশ। আর তারপরে রাজ্য সরকার পদক্ষেপ নিতেই যুদ্ধকালীন তৎপরতায় ওই অস্থায়ী ব্রিজ তৈরির কাজ শুরু করেন ভারতীয় সেনার জওয়ানরা। সেই সূত্রেই সেনাবাহিনীর প্রচেষ্টায় মাত্র 20 দিনের মধ্যেই মিরিকের গুরুত্বপূর্ণ সেতুটিকে নির্মাণ করা গিয়েছে। বুধবার নবান্ন থেকে ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সেতু উদ্বোধনের মুহূর্তে নবান্নের ঘরে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল থেকে শুরু করে সাংসদ রাজু বিস্তা সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। ভয়াবহ দুর্যোগ এবং অতি ভারী বৃষ্টির কারণে ব্রিজটি ভেঙে পড়ার পর একেবারে দায়িত্ব নিয়ে সেতুটি তৈরি করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন সাংসদ রাজু।

অবশ্যই পড়ুন: কাজ ফিরবে ২০ হাজার শ্রমিকের, জুলাইয়ে রাজ্যের একাধিক জুট মিল খোলার ঘোষণা

জানা গিয়েছে, বেইলি ব্রিজের একাংশ ভেঙে যাওয়ায় প্রথমদিকে রাজ্য সরকারের তরফে সেনাবাহিনীর কাছে ব্রিজটি নির্মাণের আবেদন জানানো হয়। সেই আবেদন রাখতে পরবর্তীতে নদীর জলের স্রোত কিছুটা কমতেই ব্রিজ তৈরির কাজে হাত দেয় ভারতীয় সেনা। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় এক মাসের আগেই অস্থায়ী ব্রিজ তৈরি করে দিলেন সেনাবাহিনীর জওয়ানরা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার থেকে সাধারণ মানুষ ওই সেতু যাতায়াতের জন্য ব্যবহার করতে পারবেন।

Leave a Comment