বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর বন্ধু দেশে পা রেখেই ভারতের মাটিতে আয়োজিত হতে চলা আসন্ন কমনওয়েলথ গেমস নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী। এদিন দীর্ঘ চার বছর পর ভারতের মাটিতে এই বিশেষ প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে সেটা নিশ্চিত করার সাথে সাথে আরও এক বড় বার্তা দিলেন নরেন্দ্র মোদি। অস্ট্রেলিয়ার ঐতিহাসিক মেলবোর্ন স্টেডিয়াম দর্শন করতে গিয়ে 2036 সালে ভারতের মাটিতে অলিম্পিক্স (2036 Olympics)আয়োজনের ইচ্ছে প্রকাশ করলেন প্রধানমন্ত্রী।
2036 অলিম্পিক্স আয়োজন করবে ভারতই?
দীর্ঘ জল্পনাকে সত্যি করে ভারতের ক্রিকেটীয় বন্ধু অস্ট্রেলিয়ায় পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সে দেশে পৌঁছেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এর সাথে সাক্ষাৎ করেন তিনি। এরপর অস্ট্রেলিয়ার ঐতিহাসিক স্টেডিয়াম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানেই নরেন্দ্র মোদির সাথে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সহ কিংবদন্তি স্টিভ ওয়াও।
মেলবোর্নে পৌঁছে একেবারে ক্যামেরার মুখোমুখি হয়েই প্রধানমন্ত্রীকে প্রথমে বলতে শোনা যায়, দীর্ঘ চার বছর পর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে কমনওয়েলথ গেমস। নরেন্দ্র মোদির কথায়, “2030 কমনওয়েলথ গেমস আয়োজন করতে চলেছে ভারত।” এরপরই প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, “আমরা 2036 সালে ভারতের মাটিতে অলিম্পিক্স আয়োজন করার লক্ষ্যে কাজ করে চলেছি।”
অবশ্যই পড়ুন: অন্নপূর্ণা ভান্ডারে ভুয়ো সুবিধাভোগী ধরা পড়লেই কঠোর শাস্তি, বলে দিলেন মুখ্যমন্ত্রী
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সহ অন্যান্য গুণী ব্যক্তিত্বদের পাশে দাঁড় করিয়ে প্রধানমন্ত্রীর সংযোজন ছিল, “2032 সালে ব্রিসবেন অলিম্পিক্সের আয়োজক হবে। এতে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ক্রীড়া সম্পর্ক আরও মজবুত এবং শক্তিশালী হবে বলেই আমি আশা করি।” এদিন জল্পনাকে সত্যি করে প্রধানমন্ত্রী এও জানালেন আগামী মরসুমে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের একটি ম্যাচ চেন্নাইতে অনুষ্ঠিত হতে চলেছে।