=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ঘরের ঝুলের হাত থেকে মুক্তি পেতে মেনে চলুন এই টিপসগুলো

প্রীতি পোদ্দার, কলকাতা: রোগমুক্ত এবং সুস্থ থাকতে হলে আমাদের নিত্যদিনের রুটিনে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে, যার মধ্যে অন্যতম হল বাড়ি ঘরকে পরিষ্কার ঝুলমুক্ত রাখা। কিন্তু পরিষ্কার রাখলেও মাঝে মধ্যেই দেখা যায় দেওয়ালে ঝুল (Dust) পরে আছে। শুধু তাই নয়, রাস্তার ধারে বাড়ি গুলোতেও নিয়মিত ধুলো ঝেরে ফেললেও এমন সমস্যার কিছুতেই সমাধান হয় না। তবে চিন্তা নেই, বেশ কিছু টিপস (Reduce Dust In Home) নিয়ে এসেছে আমাদের আজকের প্রতিবেদন। কয়েকটি টোটকাতেই ঘরকে পরিষ্কার এবং ঝুলমুক্ত করে ফেলুন নিমেষে।

সঠিক ডাস্টিং

প্রতিদিন না হোক অন্তত সপ্তাহে ২ দিন ঝাড়ু দিয়ে ঘরের এবং বাইরের দেওয়ালে আটকে থাকা ধুলো, ঝুল পরিষ্কার করতে হবে। তবে প্রথমেই দেওয়ালের ঝোল পরিষ্কার করার সময় ভেজা কাপড় ব্যবহার না করাই মঙ্গল। কারণ এতে ঝুল ওঠা তো দূরের কথা উল্টে দেওয়ালে আটকে থাকার সূক্ষ্ম ধুলো গুলো আরো লেগে থাকে। এছাড়াও বেশি কারুকাজ করা আসবাব, গালিচা, মোটা পর্দা, ভেলভেটের সোফা, এগুলিতে ধুলো জমে বেশি তাই সেগুলিও পরিষ্কার রাখতে হবে।

তাড়াতে হবে মাকড়সা

দেওয়ালে ঝুল হওয়ার মূল কারণ হল মাকড়সা। রাতারাতি বাড়ির দেওয়ালের কর্নারে, এছাড়াও বই রাখার জায়গা, আলমারিতেও মাকড়সা জাল বোনে। সেক্ষেত্রে তাই এই মাকড়শা তাড়ানোর জন্য ব্যবহার করা যায় নিকোটিন। সিগারেটের ভিতরে যে দাহ্য বস্তু থাকে, তা বের করে জলের মধ্যে ফেলে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর সেটিকে একটি স্প্রে বোতলে ভরে ঘরের কোনায় কোনায় ছড়িয়ে দিতে হবে। কিছুদিন পর থেকেই ঘরে বাইরে মাকড়সার উপদ্রব কমে যাবে।

ভ্যাকুম ক্লিনারের ব্যবহার

বাড়িতে এমন অনেক জায়গা আছে যেমন খাটের তলা, সোফার পিছন, আলমারির পিছন এই জায়গাগুলিতে সহজে হাত পৌঁছয় না। ফল ধুলো অনেকটাই জমতে থাকে, এমনকি ওই জায়গাগুলিতেই সবচেয়ে বেশি ধুলো, ঝুল জমে। তাই সেক্ষেত্রে লম্বা ঝাড়ু বা ভ্যাকুম ক্লিনার ব্যবহার করে পরিষ্কার রাখতে হবে।

আরও পড়ুন: বর্ষাকালে ঘরের স্যাঁতস্যাঁতে ভাব দূর করতে মেনে চলুন এই টিপস

জানলা বন্ধ রাখতে হবে

রাস্তার ধারে থাকলে বাইরে থেকে ধুলো এসে ঢোকে ঘরে। তাই সবার প্রথমে ধুলো ঢোকার রাস্তা বন্ধ করতে হবে। সে ক্ষেত্রে দরজা-জানলা যতটা সম্ভব বন্ধ করে রাখাই শ্রেয়। তবে সব সময়ে দরজা-জানলা বন্ধ করে রাখাও সম্ভব নয়। সে ক্ষেত্রে ঘরের পর্দাগুলি টেনে দিতে পারেন।

Leave a Comment