=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ব্যবসা করার সুবর্ণ সুযোগ, শিয়ালদা ডিভিশনের ৮৪ স্টেশনে স্টলের জন্য আবেদনপত্র আহ্বান রেলের

সহেলি মিত্র, কলকাতা: চারিদিকে যখন হকার উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল বাংলা, তখন বড় চমক দিল রেল। সকলকে রেল স্টেশনে দারুণ ব্যবসা করার সুযোগ দিচ্ছে পূর্ব রেল। ইতিমধ্যে পূর্ব রেলের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদা ডিভিশনের (Sealdah Devision) ৮৪টি স্টেশনে স্টল বসানোর জন্য সকলের কাছে আবেদন পত্র আহ্বান করা হয়েছে। আপনিও কি স্টেশনে স্টল খুলতে ইচ্ছুক? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির অপর।

ব্যবসা করার দারুণ সুযোগ আনল পূর্ব রেল

রেলের বিজ্ঞপ্তি অনুসারে, পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের উদ্যোগে ‘এক স্টেশন এক পণ্য’ (One Station One Product) প্রকল্পে বিভিন্ন স্টেশনে স্টল/আউটলেট বরাদ্দের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠী (SHG), এমএসএমই, কারিগর, শিল্পী এবং সমাজের প্রান্তিক ও দুর্বল শ্রেণির মানুষ এই প্রকল্পে আবেদন করতে পারবেন। মোট ৮৪টি স্টেশনে নির্দিষ্ট সময়ের জন্য স্টল বরাদ্দ করা হবে।

আবেদন ফি কত?

রেলের তরফে আবেদন ফি অবধি বেঁধে দেওয়া হয়েছে। রেল জানিয়েছে, ৩০ দিনের স্টলের জন্য নিবন্ধন ফি ২,০০০ টাকা এবং ৯০ দিনের স্টলের জন্য ৬,০০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুলাই ২০২৬, দুপুর ৩টে। আগ্রহীরা প্রয়োজনীয় নথি-সহ শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারের অফিস অথবা সংশ্লিষ্ট স্টেশন ম্যানেজারের কাছে আবেদন জমা দিতে পারবেন। এই প্রকল্পের লক্ষ্য স্থানীয় পণ্যকে রেলস্টেশনের মাধ্যমে বৃহত্তর বাজারের সঙ্গে যুক্ত করা।

নির্বাচিত আবেদনকারীদের জন্য স্টল ও প্রাথমিক পরিকাঠামোর ব্যবস্থা করবে রেল কর্তৃপক্ষ। নির্দিষ্ট সীমা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের সুবিধাও দেওয়া হবে। সবথেকে বড় কথা, একাধিক আবেদন জমা পড়লে লটারির মাধ্যমে স্টল বরাদ্দ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় পণ্যকে রেলস্টেশনের মাধ্যমে বৃহত্তর বাজারে পৌঁছে দেওয়াই পূর্ব রেলের মূল লক্ষ্য।

Leave a Comment