=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামার আগেই ইংল্যান্ডের ঘরে বাঁধল অশান্তি!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নরওয়েকে বিশ্বকাপ থেকে বিদায় দিয়ে শক্তিশালী আর্জেন্টিনার মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড (England)। বিশ্বকাপে চোকার্স তকমা ঘোঁচাতে একেবারে উঠে পড়ে লেগেছে ইংলিশরা। 21 বছরের ইতিহাসে অবশ্য আজ পর্যন্ত মুখোমুখি হতে দেখা যায়নি আর্জেন্টিনা এবং ইংল্যান্ডকে। তবে এবারের বিশ্বকাপ মুখোমুখি দাঁড়া করাতে চলেছে ফুটবল মাঠের দুই চিরশত্রুকে। আর সেই ম্যাচের আগেই ইংল্যান্ড শিবিরে বেঁধে গেল অশান্তি! কোচ টুখেলের এক মন্তব্যেই রেগে লাল ইংল্যান্ড তারকা বেলিংহ্যাম।

ইংল্যান্ড শিবিরে বাঁধল অশান্তি!

নরওয়ের বিরুদ্ধে পিছিয়ে থেকেও যেভাবে ম্যাচ বের করে নিয়েছিল ইংল্যান্ড তা সত্যিই প্রশংসার যোগ্য। যদিও সেই ম্যাচ নিয়ে অবশ্য বিতর্কের শেষ নেই। আর সেই আসরেই ইংল্যান্ডের প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে খুব একটা সন্তুষ্ট নন ইংলিশ দলের হেড কোচ। হালান্ড বাহিনীকে গুঁড়িয়ে দেওয়া সত্বেও কিছুতেই নিজের দলের উপর ভরসা রাখতে পারছেন না ইংল্যান্ডের কোচ! একদিকে বেলিংহ্যাম 6 গোল করে দুর্দান্ত ফর্মে, অন্যদিকে দলের বাকিরা সেভাবে নিজেদের উজার করে দিতে পারছেন না। সেটাতেই সমস্যা কোচের।

ইংল্যান্ডের কোচ টুখেল বললেন, চ্যাম্পিয়ন হতে গেলে শুধুমাত্র কেন বেলিংহ্যাম, এই দুই ফুটবলারের উপর ভরসা করে থাকলে হবে না। দলের বাকি ফুটবলারদেরও দায়িত্ব নিতে হবে। তার উপর সেমিফাইনালে প্রতিপক্ষ আর্জেন্টিনা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইংল্যান্ডের কোচ স্পষ্ট জানিয়ে দিলেন, “এভাবে লাফালাফি করার কিছুই নেই। এই পারফরমেন্স দিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে কিছুই হবে না। সেমিফাইনালে আরও ভাল ফুটবল খেলতে হবে।”

কোচের এমন মন্তব্যেই ঘোর আপত্তি রয়েছে ইংল্যান্ড স্টার বেলিংহ্যামের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “আমাদের কোচ হয়তো জানেন না মাঠে ওই গরমের মধ্যে একটা গোটা ম্যাচ বার করতে কতটা কষ্ট হয়েছে। যাঁরা ম্যাচটা খেলেছে শুধুমাত্র তাঁরাই জানবেন। আর প্রত্যেকটা ম্যাচে ভাল খেলে জিততেই হবে এমনটা কে বলেছে? দলের ফুটবলাররা যেভাবে লড়াই করে ম্যাচটা বের করে নিয়ে এসেছেন সেটা সমালোচনা নয় বরং প্রশংসারযোগ্য। তাঁদের কৃতিত্ব দেওয়া উচিত। মাঠে গরমের মধ্যে কতটা কষ্ট হচ্ছিল আমরাই জানি।”

অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলে থেকে সম্ভব হচ্ছিল না? মোহনবাগানে যাওয়ার কারণ জানালেন সায়ন

ইংল্যান্ড তারকার কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে প্রধান কোচের মন্তব্যতে একেবারেই খুশি হতে পারেননি তিনি। তাঁর প্রত্যেক বক্তব্যের মধ্যে দিয়ে অসন্তুষ্টতার ছাপ প্রকাশ পেয়েছে। আর্জেন্টিনা ম্যাচের আগে কোচের সাথে ইংল্যান্ড তারকার মতবিরোধ প্রকাশ্যে আসতেই অনেকে বলছেন, ইংল্যান্ডের ঘরে বেঁধে গিয়েছে অশান্তি! সূত্র মারফত খবর, কোচের বক্তব্যে একেবারেই খুশি নন ইংল্যান্ডের বাকি ফুটবলাররাও।

Leave a Comment