=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘আমাকে দায়িত্ব দিলে বিশ্বকাপ জিতিয়ে আনব’ বলা ভারতীয় কোচ কে এই রঞ্জিত বাজাজ?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 1950 এর দশকের পর বড়দের ক্ষেত্রে না হলেও ছোটদের অনূর্ধ্ব 15 ফিফা ফুটবল বিশ্বকাপে সুযোগ পেয়েছে ভারত (Indian Football Team)। আগামী অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে সেই প্রতিযোগিতা। উজবেকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফুটবল বিশ্বকাপে কোনও রকম বাছাই পর্বের ম্যাচ না খেলেই অংশগ্রহণ করতে চলেছে ভারতীয় ফুটবল দল। তবে এত অল্প সময়ের মধ্যে আদৌ সর্বভারতীয় ফুটবল ফেডারেশন দল গুছিয়ে বিশ্বকাপে নামাতে পারবে কিনা তা নিয়ে রয়েছে গভীর সংশয়। এরই মাঝে, এক ভিডিও বার্তায় ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে বিশেষ অনুরোধ রাখলেন মিনার্ভা অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা তথা কোচ রঞ্জিত বাজাজ (Ranjit Bajaj)।

ভারতকে বিশ্বকাপ জেতানোর প্রতিশ্রুতি দিলেন বাজাজ

সব ঠিক থাকলে, আগামী 22 অক্টোবর থেকে উজবেকিস্তানে শুরু হবে অনূর্ধ্ব 15 ফিফা ফুটবল বিশ্বকাপ। সেই প্রতিযোগিতা চলবে 31 অক্টোবর পর্যন্ত। ভারতের পাশাপাশি এই বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ রয়েছে 211টি দেশের। সেই তালিকায় রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, ফ্রান্স, মরক্কো এমনকি জার্মানির মতো দুর্ধর্ষ দলও। তবে দুঃখের বিষয়, টুর্নামেন্ট শুরু হতে আর আড়াই মাস বাকি থাকায় এখনও প্রতিযোগিতার জন্য প্রস্তুত হয়ে উঠতে পারেনি ভারতীয় দল।

বর্তমানে যা পরিস্থিতি তাতে এই অল্প সময়ের মধ্যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আদৌ পুরোপুরি দল গুছিয়ে বিশ্বকাপে তারা নামাতে পারবে কিনা সে নিয়ে সংশয় রয়েছে। ঠিক সেই পর্বে এগিয়ে এলেন মিনার্ভা অ্যাকাডেমির পরিচালক রঞ্জিত বাজাজ। বলে রাখা প্রয়োজন, এই রঞ্জিত বাজাজের তত্ত্বাবধানেই হেলসিঙ্কি কাপে চ্যাম্পিয়ন হয়েছিল মিনার্ভা অ্যাকাডেমি। সেই রঞ্জিত বাজাজ সম্প্রতি এক ভিডিও বার্তায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের কাছে একেবারে হাতজোড় করে অনুরোধ রেখেছেন।

ওই ভিডিওতে রঞ্জিত বাজাজ ফুটবল ফেডারেশনের কাছে অনুরোধ করেছেন, তাঁকে ফিফা ফুটবল বিশ্বকাপে ভারতীয় দলের কোচ করা হোক। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ফেডারেশন যদি তাঁকে ভারতীয় অনূর্ধ্ব 15 দলের কোচ করে তবে তিনি মাত্র এক মাসের মধ্যে বিশ্বকাপের জন্য দল বানিয়ে ফেলবেন। শুধু তাই নয়, ভারতকে ফিফা বিশ্বকাপ জিতিয়ে কাপ নিয়ে ঘরে ফিরবেন বলেও আশ্বস্ত করেন রঞ্জিত বাজাজ।

অবশ্যই পড়ুন: প্রধানমন্ত্রীর হাত ধরে চালু হতে চলেছে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার, কোন রুটে? জানুন

রঞ্জিতের কথায়, “মিস্টার কল্যান চৌবে, আমাকে শুধু একটা সুযোগ দিন। আমার সাথে আপনাদের মতপার্থক্য থাকতে পারে, এই মুহূর্তে সেইসব সরিয়ে দেশের স্বার্থে আমাকে ভারতীয় ফুটবল দলের কোচ করুন। আমি আপনাদের জোর গলায় বলছি, আমি দেশকে ট্রফি জেতাব। যদি না পারি তাহলে আর কোনও দিনও আমাকে কোনও সুযোগ দিতে হবে না।” বলে রাখা প্রয়োজন, 6 ডিসেম্বর, 1978 সালে জন্মগ্রহণকারী রঞ্জিত বাজাজ বছরের পর বছর ধরে নিজের পরিশ্রমের মধ্যে দিয়ে বর্তমানে মিনার্ভা অ্যাকাডেমির সফল ইনকিউবেটরে পরিণত হয়েছেন। তাঁর হাতে তৈরি হয়েছে অন্তত 250 জন আন্তর্জাতিক ফুটবলার। এখন প্রশ্ন, দেশের স্বার্থে রঞ্জিত বাজাজের এই অনুরোধ কি রাখবে AIFF?

Leave a Comment