ভারতে ফের করোনা, শ্রাবণী মেলার উন্নয়ন…! আজকের সেরা ১০ খবর (১৪ জুলাই)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৪ জুলাই, মঙ্গলবার। ভারতে ফের করোনা, শ্রাবণী মেলার উন্নয়ন, OBC মামলা প্রত্যাহার রাজ্য সরকারের, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) তৃণমূল জমানায় ঘটা দুর্নীতির তদন্ত করতে নয়া কমিশন সরকারের

তৃণমূল আমলে ঘটা দুর্নীতির তদন্ত করতে এবার নতুন কমিশন গঠন করল শুভেন্দু অধিকারীর সরকার। জানা গিয়েছে, ২০১১ থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত চলা শিক্ষা থেকে শুরু করে খাদ্য ও ত্রাণ বিপর্যয় মোকাবিলা, পঞ্চায়েত, পৌরসভা নিয়োগ কিংবা মৎস্য সহ একাধিক খাতে যে সমস্ত দুর্নীতি হয়েছে তা তদন্ত করা হবে। এই কমিশনের শীর্ষে রাখা হয়েছে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুকে। তাছাড়া কমিশনের তদন্ত বিভাগের দায়িত্বে একজন প্রবীণ আইপিএস অফিসার থাকবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের জন্য কুলার, বেড, উন্নত চিকিৎসা

শ্রাবণী মেলা উপলক্ষে এবার বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। আগামী ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা। চলবে ২৮ আগস্ট পর্যন্ত। আর এই সময় যাতে জলযাত্রী এবং পুণ্যার্থীদের শারীরিক কোনও অসুবিধার মধ্যে পড়তে না হয় তার জন্য বিশেষ সেবা শিবির গঠনের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার তিনি একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছেন। শেওড়াফুলি তারকেশ্বর পথে প্রতি ৫ কিলোমিটার অন্তর নির্দিষ্ট ব্যবধান অন্তর সেবা কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি বৈদ্যবাটি-তারকেশ্বর পর্যন্ত রাস্তার দু’দিকে চারটি বড় সেবা শিবির গড়ে তোলা হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপি নেতার

ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন শওকত মোল্লা। তবে তিনি বোমা বাঁধার সঙ্গে যুক্ত ছিলেন বলে তাঁর শিক্ষাগত যোগ্যতা কীভাবে স্নাতকোত্তর অবধি হয়, এ নিয়ে এবার পুলিশের দ্বারস্থ হলেন বিজেপির নেতা অভিজিৎ দাস। তাঁর দাবি, নির্বাচনী হলফনামায় ভুয়ো শিক্ষাগত যোগ্যতা তথ্য দিয়েছেন তিনি। এমনকি তিনি ভুয়ো শংসাপত্র চক্রের সঙ্গে জড়িত। প্রসঙ্গত, আগে থেকে ক্যানিং পূর্বের বিধায়ক ছিলেন তিনি। কিন্তু এবার ২০২৬ বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে তাঁকে প্রার্থী করা হয়েছিল। কিন্তু হেরে যান শওকত। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) রেজিনগর থানায় হাজিরা দিলেন হুমায়ুন

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছিল নওদার বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে। এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভরা বিধানসভায় তাঁকে হুমকি দিয়েছিলেন। তবে এবার রেজিনগর থানায় হাজিরা দিলেন তিনি। তবে একই সময়ে শক্তিপুর থানার পুলিশ তাঁর বাড়িতে নোটিশ দিয়েছে বলে খবর। গত ৪ জুলাই রেজিনগর থানায় প্রথমবার তিনি হাজিরা দিয়েছিলেন। আর আজ ১৪ জুলাই ফের হাজিরা দিয়েছেন। এমনকি তিনি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে জানিয়েছেন, পুলিশ বিজেপি হয়ে কাজ করছে। আমার বিরুদ্ধে আমার এলাকার কোনও মানুষের ক্ষোভ নেই। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) ৯৬-র গণ্ডি পার ভারতীয় টাকা

রেকর্ড পতন ভারতীয় মুদ্রার। আবারও ডলারের বিপরীতে ৯৬ এর গুন্ডি পার করে ফেলল ইন্ডিয়ান রুপি। গতকাল ৯৫.৩৩ টাকায় লেনদেন বন্ধ হয়েছিল। কিন্তু আজ একধাক্কায় ৮৭ পয়সা কমে ৯৬.২০ টাকায় বাজার খুলেছে। বিশেষ করে পশ্চিম এশিয়ার যুদ্ধ আবারও মাথাচারা দিয়ে বাড়ার কারণে ডলারের শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং ভারতীয় মুদ্রার উপর চাপ পড়ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় রিজার্ভ ব্যাংক এ বিষয়ে কোনও পদক্ষেপ নিতে পারে, এবং রুপি আবারও আগের মতো ঘুরে দাঁড়াতে পারে। যদিও তেলের দাম বাড়লে রুপির পতন ঠেকানোর সম্ভবনা খুব কম। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) কলকাতায় চালু হচ্ছে WBTC-র নতুন S11B বাস রুট

কলকাতায় এবার শুরু হচ্ছে S11B বাস রুট। উত্তর কলকাতা এবং শহরের কেন্দ্রস্থলের মধ্যে যাতায়াত সহজলভ্য করার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাসটি ব্যারাকপুর থেকে এসপ্ল্যানেড রুটে চলবে। নতুন এই বাসের দাবি ছিল দীর্ঘদিনের। শহরের অন্যতম ব্যস্ত এই পথ ধরে বাস পরিষেবা উত্তর শহরতলি এবং কলকাতার মধ্যে যোগাযোগ আরও উন্নত করব বলে মনে করা হচ্ছে। সম্ভাব্য রুটের মধ্যে রয়েছে খড়দা, ডানলপ, সিথি মোড় চিরিয়া মোড়, সিআর অ্যাভিনিউ এবং এসপ্ল্যানেড। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) রথযাত্রা উপলক্ষে হাওড়া থেকে স্পেশাল ট্রেন

রথ যাত্রা উপলক্ষে এবার বিশেষ ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল। বৃহস্পতিবার ধুমধাম করে পালিত হবে রথযাত্রা। সেই কারণে নদীয়ার নবদ্বীপ, মায়াপুরের মতো জায়গায় বড় করে এই মেলা বসবে। তবে রথ এবং উল্টো রথের দিন হাওড়া থেকে নবদ্বীপের উদ্দেশ্যে বিশেষ ইএমইউ ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ এমনটাই খবর। আগামী ১৬ জুলাই এবং ২৪ জুলাই শুক্রবার হাওড়া এবং নবদ্বীপের মধ্যে ট্রেনটি চলবে। সকাল ৯:৩২ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে এবং দুপুর বারোটায় নবদ্বীপ ধামে পৌঁছবে। অন্যদিকে ১০:৩২ মিনিটে ব্যান্ডেল স্টেশনে পৌঁছবে বলে জানা গিয়েছে ট্রেনটি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) ভারতে ফের করোনা সংক্রমণ, অন্ধ্রপ্রদেশে মৃত ২

আবারও ফিরতে চলেছে সেই করোনা মহামারীর স্মৃতি। অন্ধ্রপ্রদেশে করোনায় আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে সেই খবর প্রকাশ্যে আসতেই প্রতিবেশী রাজ্য ওড়িশায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই রাজ্যে কোনও রোগী শনাক্ত হয়নি। কিন্তু স্বাস্থ্য দপ্তর বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নজরদারি চালানো হচ্ছে। আসলে গত ৯ জুলাই ৪৬ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। তাঁর শ্বাসকষ্ট এবং তীব্র কাশি ছিল। পাশাপাশি আরও এক মহিলা মারা গিয়েছেন, যারও করোনা পজিটিভ ধরা পড়েছিল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) কুণাল ঘোষকে জরিমানা হাইকোর্টের

এবার হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার কারণে দোষী সাব্যস্ত হয়েছেন তৃণমূলের বিধায়ক কুনাল ঘোষ। ২০০০ টাকা জরিমানা করা হয়েছে তাঁর। আগামী চার সপ্তাহের মধ্যেই এই জরিমানা গুনতে হবে বলেই জানানো হয়েছে। আসলে ২০২৫ সালের এপ্রিল মাসে তৎকালীন বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে উচ্চ প্রাথমিক সুপার, নিউমেরারি পদে নিয়োগ সংক্রান্ত একটি আপত্তিকর মন্তব্য করেছিলেন কুণাল ঘোষ। সেই সময় বিচারপতি এই মামলার নির্দেশ দিয়েছিলেন। এমনকি কার নির্দেশে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে তা লিখিত জানাতে হবে বলে জানিয়েছিলেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) সুপ্রিম কোর্ট থেকে OBC মামলা প্রত্যাহার রাজ্য সরকারের

রাজ্যের ওবিসি তালিকায় মুসলিম সম্প্রদায়সহ ৭৭টি গোষ্ঠীর অন্তর্ভুক্তি বাতিল করে যে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মামলা করেছিল। তবে সেই মামলা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের তরফ থেকে দেশের শীর্ষ আদালতকে একথা নিজেই জানিয়েছেন সলিসিটার জেনারেল তুষার মেহতা। এমনকি মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন যে, আগের রাজ্য সরকার ওবিসি তালিকা নিয়ে যে মামলা করেছে সেই মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। সেই মতো হল কাজ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment