=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বর্ষায় উঠোনে জমেছে শ্যাওলা? রাসায়নিক ছাড়াই পরিষ্কার করুন এই উপায়ে

প্রীতি পোদ্দার, কলকাতা: একটানা বৃষ্টির কারণে অনেক সময় বাড়ির দেওয়াল ও উঠোনে শ্যাওলা (Moss) জমে যায়। অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে উঠোনে জমা শ্যাওলায় পা পিছলে পড়েও যান অনেকে। এক ঝামেলা মেটাতে গিয়ে আরও ঝামেলা বেড়ে যায়। এমনকি শ্যাওলা জমতে জমতে বাড়ির সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তবে আর চিন্তা নেই, প্রাকৃতিক এবং সহজ পদ্ধতি (Cleaning Tips) ব্যবহার করে এই শ্যাওলা থেকে মুক্তি মিলবে খুব সহজে। একদমই দরকার পড়বে না কোনও রাসায়নিক দ্রব্যের। কীভাবে? চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

পাতি লেবু

বাড়ির দেওয়াল ও উঠোনে শ্যাওলা তোলার জন্য পাতিলেবুর রস বেশ কার্যকরী। এর জন্য লেবুর রসে সামান্য নুন মিশিয়ে দেওয়াল বা উঠোনে ছিটিয়ে ঘষে ১৫ মিনিটের জন্য রেখে দিন, দেখবেন উঠে যাবে শ্যাওলা। আসলে, লেবুতে প্রাকৃতিকভাবে অ্যাসিড থাকে, যা সহজেই জমে থাকা শ্যাওলা দূর করতে পারে। দেখবেন উঠোন চকচক করে উঠবে। সপ্তাহে অন্তত দুইবার এই পন্থা অবলম্বন করলে মিলবে উপকার।

বেকিং সোডা

বাড়ির শ্যাওলা তুলতে বেকিং সোডাও কম যায় না। আসলে বেকিং সোডায় অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যের কারণে শ্যাওলা পুনরায় তৈরি হতে বাধা দেয়। তাই সামান্য জলে বেকিং সোডা ভালো করে গুলে যেখানে শ্যাওলা আছে সেখানে এটি লাগান। এরপর ৩০ মিনিটের জন্য রেখে দিন। ব্রাশ বা স্পঞ্জ দিয়ে পুরো জায়গাটা ঘষে পরিষ্কার করুন, দেখবেন পুরো পরিষ্কার হয়ে যাবে।

আরও পড়ুন: শ্রাবণ মাসে সাপ দেখা শুভ নাকি অশুভ? জেনে নিন

ভিনিগার

বাথরুম, উঠোনে শ্যাওলা জমার অন্যতম কারণ হল আর্দ্রতা, সাবানের অবশিষ্টাংশ। তাই এই জেদি দাগ তুলতে গিয়ে অনেকের কালঘাম ছুটে যায়, সেক্ষেত্রে তাই ভিনিগার হতে পারে মুশকিল আসান। কারণ ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড, যা শ্যাওলা ভেঙে দেয়। এক্ষেত্রে সমান পরিমাণে ভিনিগার এবং জল মিশিয়ে একটি স্প্রে বোতলে রেখে যেখানে দরকার সেখানে স্প্রে করুন। এক ঘণ্টা রেখে দিন তারপর ব্রাশের সাহায্যে ঘষুন। দেখবেন পরিষ্কার হয়ে গিয়েছে।

Leave a Comment