মেসির প্রিয় রেফারিকে আর্জেন্টিনার সেমিফাইনালের দায়িত্ব দিল FIFA, বড় খবর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফিফা ফুটবল বিশ্বকাপে প্রায়শই লিওনেল মেসিদের (Lionel Messi) সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তোলেন নিন্দুকরা। এ বছরেও সেই নিয়মের অন্যথা হয়নি। বিগত ম্যাচগুলিতে পরিশ্রম করে জিতলেও অভিযোগ উঠেছে আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিয়েছে ফিফা। এমতাবস্থায়, ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল শুরুর আগেই সে ম্যাচের রেফারিকে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। জানা যাচ্ছে, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচের রেফারি হিসেবে যাঁর নাম ঘোষণা হয়েছে তিনি মেসির প্রিয় পাত্র হিসেবেই পরিচিত!

মেসির প্রিয় রেফারিকে সেমিফাইনালের দায়িত্ব দিল ফিফা?

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, রাত সাড়ে বারোটায় মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। আর এই দুর্ধর্ষ সেমিফাইনাল জিতে একটানা দ্বিতীয় বারের মতো ফাইনালে পৌঁছানোর লক্ষ্যে ফুটবল খেলবে লিওনেল স্কালোনির ছেলেরা। ঠিক সেই ম্যাচের আগেই সেমিফাইনালে প্রধান রেফারি হিসেবে ঘোষণা করা হল ইসমাইল এলফাফের নাম। কমবেশি অনেকেই হয়তো জানেন, মরক্কোন বংশোদ্ভুত এই আমেরিকান রেফারি লিওনেল মেসির প্রিয় হিসেবে পরিচিত!

বলাই বাহুল্য, চলতি ফুটবল বিশ্বকাপে আজ পর্যন্ত মোট তিনটি ম্যাচে রেফারিং করেছেন এই রেফারি। এই তিন ম্যাচে ছয়টি হলুদ কার্ড দেখানোর পাশাপাশি স্পেন বনাম উরুগুয়ের ম্যাচে অগাস্টিন ক্যানোব্বিওকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেছিলেন তিনি। এহেন একজন ব্যক্তিকে আর্জেন্টিনার ম্যাচের প্রধান রেফারি করে পাঠানোয় এক প্রকার রেগে লাল আর্জেন্টিনা বিরোধী ফুটবল সমর্থকরা। কেউ কেউ বলছেন, ইংল্যান্ডকে হারাতেই মেসির প্রিয় রেফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে!!

অবশ্যই পড়ুন: পাকিস্তানকে ঝটকা দিয়ে নিজেদের স্বাধীন দেশ ঘোষণা করল বেলুচিস্তান

আসলে, ইসমাইল রেফারির দায়িত্ব থাকা দুই ম্যাচের দুটিতেই ট্রফি জিতেছেন লিওনেল মেসি। 2022 সালের ফিফা বিশ্বকাপ ফাইনালে চতুর্থ রেফারির দায়িত্বে ছিলেন তিনি। শুধু তাই নয়, লিও 2023 সালে যখন তাঁর ক্লাব ইন্টার মায়ামির হয়ে প্রথমবারের মতো ট্রফি জিতেছিলেন সেই সময়ও লিগস কালের ফাইনাল ম্যাচের দায়িত্বে ছিলেন এই রেফারি।

এছাড়াও মেজর লিগে এই রেফারির তত্ত্বাবধানে থাকা চার ম্যাচের প্রত্যেকটিতেই জিতেছিল। এবার তাঁকেই আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচের দায়িত্ব দেওয়ায় নিন্দুকদের একটা বড় অংশ বলছেন, সেমিফাইনালে মেসিকে সুবিধা পাইয়ে দিতেই এমন একজন রেফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে! এ নিয়ে অবশ্য মুখ খোলেনি ফিফা।

Leave a Comment