=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বন্ধ হচ্ছে বর্ধমান স্টেশনের গুরুত্বপূর্ণ পরিষেবা, বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের

সহেলি মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Eastern Railways)। এবার হাওড়া ডিভিশনের বর্ধমান স্টেশনের (Bardhaman Station) ক্লোক রুমটি (Cloak Room) বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি অবধি জারি করা হয়েছে পূর্ব রেলের তরফে।  চলুন বিশদে জেনে নেওয়া যাক।

বন্ধ হয়ে যাচ্ছে বর্ধমান স্টেশনের ক্লোক রুম

পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া ডিভিশনের (Howrah Devision) বর্ধমান স্টেশনে (Bardhaman Railway Station) ক্লোক রুমটি আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। যাত্রীদের অসুবিধার জন্য ইতিমধ্যে দুঃখ প্রকাশ করা হয়েছে রেলের তরফে। রেল যাত্রীদের কাছে ক্লোক রুম খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস। বেশিরভাগ প্রধান স্টেশনে ক্লোক রুম এবং লকার রয়েছে যেখানে আপনি নির্ধারিত চার্জ পরিশোধ করে আপনার লাগেজ রাখতে পারেন। যাত্রীদের জন্য এই সুবিধাটি আপনার লাগেজের নিরাপদ হেফাজত নিশ্চিত করতেই আনা হয়েছে।

উপকৃত হন যাত্রীরা

রেলের এই সুবিধার ফলে বহু যাত্রী নিশ্চিন্তে ইচ্ছামতো এক বা দুই দিন কাটানোর স্বাধীনতা পান। সকলের সুবিধার জন্য ক্লোক রুমে লাগেজ জমা দেওয়ার প্রক্রিয়াটিও সহজ। আপনাকে শুধু যথাযথভাবে তালাবদ্ধ লাগেজটি জমা দিতে হবে, যার পরে আপনাকে একটি রসিদ দেওয়া হবে। লাগেজ গ্রহণের স্বীকৃতিস্বরূপ এই রসিদটিতে যথাযথভাবে স্বাক্ষর করে, ডেলিভারির সময় নির্ধারিত চার্জসহ জমা দিতে হবে। আপনার রসিদ জমা না দিলে লাগেজ ডেলিভারি করা হবে না।

আরও পড়ুনঃ মিনিটে দেড় লাখ! কীভাবে ITCTC-র নতুন ওয়েবসাইটে টিকিট কাটবেন? জেনে নিন

ফি কত?

ফি সম্পর্কে বললে, প্রথম ২৪ ঘন্টা প্যাকেজ রাখলে ১০ টাকা এবং লাগেজ রাখলে ১৫ টাকা গুনতে হবে আপনাকে। পরবর্তী ২৪ ঘন্টা প্যাকেজ রাখলে ১৩ টাকা এবং লকার চার্জ হিসেবে ২০ টাকা আদায় করা হবে আপনার থেকে। সেফ ডিপোজিট লকারের জন্য ৩ টাকা জমা রাখা হয়, যা ব্যবহারের পর ফেরত দেওয়া হয়। রেলের নিয়ম অনুযায়ী, লকারের ভিতরে বিপজ্জনক বিস্ফোরক, আপত্তিকর বা পচনশীল দ্রব্য রাখা যাবে না।

Leave a Comment