=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

২ লক্ষ টাকা দিচ্ছে মোদী সরকার? জানুন আসল সত্যি

সৌভিক মুখার্জী, কলকাতা: সোশ্যাল মিডিয়ায় কখন কী ছড়িয়ে পড়ে (Viral Message) তা কেই বা বলতে পারে। সম্প্রতি একটি হোয়াটসঅ্যাপ মেসেজ ভাইরাল হচ্ছে যেখানে দাবি করা হচ্ছে যে, প্রধানমন্ত্রী জনধন যোজনা (PMJDY) ২০২৬-এর আবেদনপত্র প্রকাশ করা হয়েছে। অর্থাৎ পুনরায় আবেদন করা যাচ্ছে, এবং এই প্রকল্পের আওতায় ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা মিলছে। কিন্তু আদৌ কি তাই? জানুন বিস্তারিত।

২ লক্ষ টাকা দিচ্ছে মোদী সরকার?

ভাইরাল হোয়াটসঅ্যাপ বার্তায় দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী জনধন যোজনা ২০২৬ এর জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে ১৩ থেকে ৬৫ বছর বয়সী যোগ্য ভারতীয়রা খুব সহজেই আবেদন করতে পারবে। এমনকি বয়সের ভিত্তিতে ৫০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। সেক্ষেত্রে যাদের বয়স ১৩ থেকে ২৫ বছর, তারা ৫০ হাজার টাকা থেকে ৯০ হাজার টাকা পাবে, এবং যাদের বয়স ২৫ থেকে ৬৫ বছর এবং তারা ৯০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত পাবে।

এমনকি সেখানে আরও দাবি করা হচ্ছে যে, যোগ্য ভারতীয় নাগরিক হলেই এখানে আবেদন করা যাবে। যে কেউ এই প্রকল্পের জন্য যোগ্য। অনলাইনে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। পাশাপাশি আবেদন করার জন্য একটি লিংক দেওয়া হচ্ছে, যে লিংকটি ভেরিফাইড না, এবং সরকারি কোনও ওয়েবসাইট না।

আরও পড়ুন: পুরীর রথযাত্রায় পদপিষ্ট হয়ে মৃত্যু ১, আহত অন্তত ১২০

তবে এই দাবি সামনে আসতেই কেন্দ্রীয় ফ্ল্যাক্ট চেক সংস্থা পিআইবি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, কেন্দ্র সরকার এরকম কোনও ঘোষণাই করেনি। এই দাবিটি সম্পূর্ণ ভুয়ো। প্রথম কথা, PMJDY প্রকল্পের আওতায় বয়সের ভিত্তিতে ৫০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত নগদ সহায়তা প্রদান করা হয় না। এই প্রকল্পে শুধুমাত্র যোগ্য অ্যাকাউন্ট হোল্ডারদের RuPay ডেবিট কার্ড দেওয়া হয়, যার সঙ্গে শর্তসাপেক্ষে ২ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত বীমার সুবিধা মেলে। পাশাপাশি ওই বার্তায় দেওয়া ইউআরএলটি ভারত সরকারের সঙ্গে সম্পর্কিত নয়। এই ধরনের কোনও লিংকে ক্লিক করবেন না। এতে আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হতে পারে। আর এই ধরনের বিভ্রান্তিকর বার্তায় কান না দিতেও নিষেধ করা হয়েছে।

Leave a Comment