Airtel গ্রাহকরা সাবধান! ফোনে Perplexity Pro অ্যাপ থাকলেই কাটবে টাকা, বাঁচার উপায় জানুন

অনন্যা সরকার, কলকাতা: আপনি যদি এয়ারটেলের (Bharti Airtel) গ্রাহক হন, আর স্মার্টফোনে ডাউনলোড করা থাকে পারপ্লেক্সিটি প্রো (Perplexity Pro) – তাহলে এখনই সতর্ক হয়ে যান। এক বছর বিনামূল্যে সুবিধা দেওয়ার পর, জুলাই থেকেই এর জন্য বাড়তি অর্থ নিতে শুরু করবে সংস্থা। এই কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত অ্যাপটি ব্যবহার না করলেও টাকা কেটে নেওয়া হতে পারে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে। অকারনে যাতে মাসুল গুনতে না হয়, তাই জেনে রাখুন এর থেকে বেরিয়ে আসার সহজ উপায়।

এয়ারটেলে পারপ্লেক্সিটি প্রো সাবস্ক্রিপশন বাতিল করবেন কীভাবে?

গত এক বছর ধরে বিনামূল্যে গ্রাহকদের পারপ্লেক্সিটি অ্যাপের ‘প্রো’ মডেলটি ব্যবহার করার সুযোগ দিয়েছে এয়ারটেল। কিন্তু আর কিছুদিনের মধ্যেই এই একবছরের সময়সীমা শেষ হতে চলেছে। প্রযুক্তি বিশ্লেষকেরা জানাচ্ছেন, সময়সীমা উত্তীর্ণ হওয়ার পর সংশ্লিষ্ট প্রযুক্তিটি ব্যবহার না করলেও টাকা কাটতে শুরু করতে পারে টেলিকম সংস্থাটি। আর তাই খরচ বাঁচাতে আগেই অ্যাপটিতে গিয়ে সেটিকে বাতিল করতে হবে গ্রাহকদের।

টেক এক্সপার্টরা বলছেন, পারপ্লেক্সিটি প্রো বাতিল করার জন্য মোট পাঁচটি ধাপ অনুসরন করতে হবে। প্রথমেই এই এআই সার্চ ইঞ্জিন অ্যাপে লগ ইন করতে হবে। তারপর যেতে হবে প্রোফাইল অপশনে। এরপর সাবস্ক্রিপশনে গিয়ে ভিউ ডিটেলস অপশনে ক্লিক করতে হবে। চতুর্থ ধাপে সেটাকে সিলেক্ট করে বাতিল করলে প্রথম পর্যায়ের কাজ শেষ হবে। এরপর কন্টিনিউ অপশনে ট্যাগ করে কনফার্ম অপশন বেছে নিলেই পারপ্লেক্সিটির জন্য আর কোনও টাকা কাটতে পারবে না এয়ারটেল। 

আরও পড়ুনঃ কোটি কোটি টাকায় তৈরি, দাঁড়ায় না কোনও ট্রেন! ‘ভূতুড়ে স্টেশনে’র তকমা পেল নিশাতপুরা

জানিয়ে রাখি, ২০২৫ সালের ১৭ জুলাই থেকে বিনামূল্যে পারপ্লেক্সিটি অ্যাপের প্রো সংস্করণটি ব্যবহার করার সুযোগ দিয়েছে ভারতী এয়ারটেল। তাই এবছর ১৭ জুলাইয়ের শেষ হবে মেয়াদ। তারপর সেই সুবিধার পেতে বছরে ১৯,৬০০ টাকা গুনতে হবে গ্রাহকদের। তবে এয়ারটেল এই সুবিধা চালু করার পর পারপ্লেক্সিটি প্রো অ্যাক্টিভেট করার জন্য বেশ কয়েকমাস সময় দিয়েছিল, তাই সেই সময়সীমার মধ্যে যে গ্রাহক যখন পারপ্লেক্সিটি প্রো অ্যাক্টিভেট করেছেন, তখন থেকেই এক বছরের মেয়াদ ধরা হয়েছে। 

Leave a Comment