বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত সরকারকে বুলেট ট্রেন প্রকল্পে সবরকম সহযোগিতা করছে জাপান (Japan)। এবার সেই দেশেরই প্রাক্তন মন্ত্রী ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন (Japan Ex Minister On India)। দেশটির প্রাক্তন মন্ত্রী হিদেকি মাকিহারা বুলেট ট্রেন প্রকল্প নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে একেবারে নিশানা করে বলেন, “এই প্রকল্প নিয়ে ভারত যথেষ্ট উদাসীন। প্রতিশ্রুতি দিয়েও রাখেনি!” কিন্তু ঠিক কোন কারণে নয়া দিল্লির বিরুদ্ধে এমন অভিযোগ তুললেন জাপানের তৎকালীন মন্ত্রী?
বুলেট ট্রেন নিয়ে কেন ভারতের বিরুদ্ধে অভিযোগ জাপানের প্রাক্তন মন্ত্রীর?
ভারতের বন্ধু দেশ হিসেবে পরিচিত জাপানের প্রাক্তন মন্ত্রী হিদেকি সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে শিনকাসেন প্রযুক্তির বুলেট ট্রেন নিয়ে ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন। তিনি জানান, “আমি নিজেও ভারতে শিনকানসেন প্রকল্পের সঙ্গে জড়িত ছিলাম। কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সভা এবং আলোচনায় আমার যে বিষয়টি সব থেকে বেশি খারাপ লেগেছে তা হল, ভারতের চরম অবহেলা।”
নিজের এক্স হ্যান্ডেলে জাপানের ওই প্রাক্তন মন্ত্রী খুব পরিষ্কারভাবে লিখেছেন, “তারা কোনও অবস্থাতেই নিজেদের প্রতিশ্রুতি রাখে না। যদি প্রতিশ্রুতি দিয়েও ফেলে পরক্ষণেই সেখান থেকে সরে আসে। শেষ পর্যন্ত তারা নিজেদের স্বার্থের কথাই বলে। আমাদের সাথে যখন আলোচনা হয়েছিল ভারতের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর মনোভাব খুব একটা ভাল ছিল না। একজন প্রতিনিধির মনোভাব যখন ভাল না হয়, তখন আলোচনা সফল হতে পারে না।”
এদিন জাপানের ওই প্রাক্তন মন্ত্রী এও লেখেন, “এই প্রকল্পের জন্য যারা নিজেদের সর্বস্ব দিয়েছেন, জাপানের সেই সমস্ত জনগণকে আমি বলতে চাই, আমি পুরোপুরি নিশ্চিত যে প্রকল্পটি এগিয়ে নিয়ে না যাওয়ার জন্য ভারতই পুরোপুরি দায়ী। এমনকি প্রধানমন্ত্রী তাকাইচির সফরও কোনও কাজে আসেনি। ভারতের শিনকাসেন প্রকল্প ব্যর্থ। নিরাপত্তার জন্য অপরিহার্য সংকেত ব্যবস্থা থেকে জাপানকে বাদ দেওয়া হয়েছে।”
অবশ্যই পড়ুন: গড়াপেটা করে গ্রেফতার টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জেতানো প্লেয়ার
এ নিয়ে জাপানের প্রতিনিধিদের অনেকেই মনে করছেন, ভারত জাপানের সাথে চুক্তি মেনে কাজ করেনি! চুক্তির নিয়ম পালন করেনি অনেক ক্ষেত্রেই! সেই জন্যই নাকি রেগে গিয়েছেন জাপানের প্রাক্তন মন্ত্রী। এদিকে কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে, অতিরিক্ত ব্যয় এড়াতে এবং জাপানের সংস্থাগুলির ভারতে একচেটিয়া আধিপত্য আটকাতেই ভারতে বুলেট ট্রেন প্রকল্পে সিগন্যালিং ব্যবস্থা থেকে জাপানকে বাদ দিয়েছে ভারত!