আর কয়েক ঘণ্টার মধ্যেই অবসর ঘোষণা? আবেগঘন পোস্ট মেসির

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা ফুটবল বিশ্বকাপে লড়াই করে ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা (Argentina)। সোমবার মাঝরাতে স্পেনের বিরুদ্ধে ইতিহাস তৈরি করতে নামবেন লিওনেল মেসিরা (Lionel Messi)। কে জিতবেন আর কে হারবেন, সে সব আপাতত সরিয়ে রেখে ফুটবলের রাজপুত্র মেসির এক ইনস্টাগ্রাম পোস্টেই চিন্তায় পড়ে গিয়েছেন ভক্তরা! ফাইনালের আগে মেসির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট হওয়া একটি ছবির ক্যাপশনে সতীর্থ এবং ভক্তদের উদ্দেশ্যে আবেগঘন কিছু বক্তব্য লিখেছেন মেসি। আর তারপরেই প্রশ্ন উঠছে, তাহলে কি কয়েক ঘণ্টার মধ্যেই অবসর নেবেন মেসি?

আর কয়েক ঘণ্টার মধ্যেই অবসর ঘোষণা করবেন মেসি?

সেমিফাইনালের মঞ্চে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে গুঁড়িয়ে দিয়ে 2-1 ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। আর তারপরেই ফাইনালে টিকিট নিশ্চিত করে ফেলেন লিওনেল স্কালোনির ছেলেরা। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে চলতি ফুটবল বিশ্বকাপের মহাফাইনাল। ঠিক সেই ম্যাচের আগে গোটা আর্জেন্টিনা দলের সাথে একটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন মেসি। ওই আবেগঘন পোস্টের ক্যাপশনে লিও লিখেছেন অনেক কথা।

মেসির পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “এই এত বছরের সবচেয়ে সুন্দর স্মৃতি কখনই শুধু ট্রফি জেতা হতে পারে না, বরং পুরো যাত্রাটা। এই দলের সঙ্গে প্রতিদিন সময় কাটানো, একসাথে লড়াই করা সবই আমার প্রাপ্তি। দলের প্রত্যেক সদস্য, সাপোর্ট স্টাফ এবং যাঁরা এই দলকে গোটা একটা পরিবার বানিয়েছে তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই। আগামীকাল যাই হোক না কেন এই দল একটা ইতিহাস তৈরি করেছে। যা কেউ কোনও দিনও মুছে ফেলতে পারবে না। ভামোস, আর্জেন্টিনা!”

অবশ্যই পড়ুন: ঘুম কেড়ে নেবে ইস্টবেঙ্গলের! একসাথে দুই ভয়ঙ্কর ফুটবলারকে সই করাল মোহনবাগান

মেসির এমন পোস্ট দেখার পরেই জল্পনা বেড়েছে, ফাইনাল ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করে দেবেন আর্জেন্টিনার অধিনায়ক। ফুটবল বিশ্বকাপের কয়েকজন বিশেষজ্ঞও বলে দিচ্ছেন, এটাই হতে পারে মেসির শেষ বিশ্বকাপ। যদিও নিজের আবেগঘন পোস্টের মধ্যে দিয়ে সতীর্থদের উপর চাপ কমাতে চেয়েছেন মেসি। বোঝাতে চেয়েছেন, একটা ট্রফিই সব কিছু না। তাঁর বক্তব্য, আর্জেন্টিনা এ বছর ট্রাফিক জিতুক আর না জিতুক এই দলটার একটা ইতিহাস আছে।

Leave a Comment