মমতাকে কোনও দিনই মিস করবেন না ফিরহাদ? জানিয়ে দিলেন নিজেই

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পুরনো দিনের সঙ্গীরা কখনই বেইমানি করতে পারে না! ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর দলের কর্মী সমর্থকরা বলেছিলেন এমনটাই। তবে রাজ্যে পরিবর্তিত পরিস্থিতিতে সবটাই যেন বুমেরাং হয়ে গিয়েছে। তৃণমূল নেত্রীর সঙ্গ ছেড়েছেন সবচেয়ে কাছের লোকেরাই। সেই তালিকায় একেবারে প্রথমেই নিজের নাম তুলে নিয়েছিলেন মমতার ডান হাত বলা হত খ্যাত ববি ওরফে ফিরহাদ হাকিম (Firhad Hakim)। যোগ দিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। এবার তিনিই মমতা প্রসঙ্গে মুখ খুললেন।

মমতাকে কোনও দিনই মিস করবেন না ফিরহাদ?

সামনেই একুশে জুলাই। আর এই বিশেষ দিনে শহীদ দিবস পালন করবে নব্য এবং পুরনো দুই তৃণমূল কংগ্রেস। তবে আলাদা আলাদাভাবে। সেই মতোই, গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত তৃণমূলের একুশে জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে এসেছিলেন ফিরহাদ হাকিম। যে ফিরহাদকে একেবারে শুরু থেকে প্রতিটি একুশে জুলাইয়ে মমতার সাথে শহীদ সমাবেশের মঞ্চ ভাগ করতে দেখা গিয়েছে সেই এবার আলাদাভাবে একুশে জুলাই পালন করতে চলেছেন।

রবিবার, গান্ধী মূর্তির পাদদেশে হাজির হতেই ববিকে প্রশ্ন করেন সাংবাদিকরা। প্রশ্ন ছিল, মমতাকে কি একুশে জুলাইয়ের মঞ্চে মিস করবেন? তাঁকে কি এখন মিস করেন? এদিন সাংবাদিকদের প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও ঘুরিয়ে মাত্র দুটি শব্দে নিজের মতামত জানিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র।

অবশ্যই পড়ুন: ফাইনালের আগে মেসিকে নিয়ে মুখ খুললেন অরূপ বিশ্বাস

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের চেয়ারম্যান অরূপ রায়ের সাথে গান্ধী মূর্তির পাদদেশে একুশে জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে এসেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলেন ফিরহাদ হাকিম। প্রশ্নটা একেবারে সরাসরি এত দিনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। জিজ্ঞেস করা হল, একুশে জুলাইয়ের মঞ্চে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে মিস করবেন? মাত্র দুটি শব্দে ফিরহাদ জানালেন, “মিটিংয়ে বলব।” এ কথা বলেই সোজা বেরিয়ে যান তৃণমূল নেতা।

Leave a Comment