এদের ২০০০ টাকা বেতন বাড়াল পশ্চিমবঙ্গ সরকার

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সরকারের পরিবর্তন হয়েছে। নতুন শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন অর্জুন সিং। তবে এবার শ্রমিকদের জন্য শ্রম আইন (Labour Code) বাধ্যতামূলক করার পথে এগোচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এছাড়াও পিএফ, ইএসআই, গ্র্যাচুইটির মতো সুবিধার আওতায় শ্রমিকদের আনার জন্য তৎপর হয়েছে রাজ্য। সম্প্রতি শ্রম দফতরের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। আর সেই চুক্তির আওতায় শ্রমিকদের মাসিক মজুরি গড়ে ২০০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শ্রমিকদের মাসিক মজুরি বৃদ্ধি

শনিবার পশ্চিমবঙ্গের স্পঞ্জ, আয়রন, ইন্ডাকশন ফার্নেস, রোলিং মিল শিল্পের জন্য এই মজুরি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী অর্জুন সিংহ, শ্রমসচিব রচনা ভগত, বিশেষ শ্রম কমিশনার আশীষ সরকার, অতিরিক্ত শ্রম কমিশনার কিংশুক সিনহা, এমনকি ইপিএফও, ইএসআই ফ্যাক্টরি বা দূষণ নিয়ন্ত্রণ সংস্থার প্রতিনিধিরা এবং উচ্চপদস্থ আধিকারিকরা। তাছাড়া শিল্পের মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও ছিলেন। সেখানেই সংশ্লিষ্ট শিল্পগুলির শ্রমিকদের মাসিক মজুরি ২০০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের পিএফ, গাচুইটি, ইএসআই-র সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে মোট দেড় লক্ষের বেশি শ্রমিক সুবিধা পাবে।

তবে এদের পাশাপাশি চা বাগান, চটকল, হিমঘর শ্রমিকদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে রাজ্যের শ্রম দফতরের তরফ থেকে। এমনকি পরে আরও অন্যান্য খাতে সেই সুবিধা বাড়ানো হবে। তাছাড়া ফ্যাক্টরি আইন এবং পরিবেশ দূষণ সংক্রান্ত বিধি মেনে চলার বিষয়গুলিও কার্যকর করা হয়েছে। এমনকি পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই কোড অন ওয়েজেসের আওতায় ‘ফ্লোর ওয়েজ’ কার্যকর হওয়ার পর এবার তারই সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি পুনর্বিবেচনা করবে রাজ্য সরকার।

আরও পড়ুন: বেসরকারি হাসপাতালে ফ্রি বেড থেকে অ্যাপ-ক্যাব অ্যাম্বুলেন্স, স্বাস্থ্য পরিষেবায় নতুন উদ্যোগ

পরিবহনমন্ত্রী অর্জুন সিং এদিন স্পষ্ট জানিয়েছেন, আগে ভেহিকেল লোকেশন ট্রাকিং ডিভাইস প্রজেক্টের জন্য যেখানে ১৫ হাজার  টাকা খরচ হতো, এবার তা মাত্র ৭ হাজার টাকায় নেমে আসবে। এই প্রজেক্ট খুব তাড়াতাড়ি চালু হবে, এবং এতে খরচ অনেকটাই কমবে। এমনকি বহু অধিকারীদের মতে, শ্রম আইন থাকলেও তা বাধ্যতামূলক ছিল না। যার ফলে অনেক কারখানা শ্রমিকদের এই সুবিধা দিত না। তবে এবার থেকে এতে শ্রমিকরা যে লাভবান হবে তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment