সিন্ধুর জল পেতে এবার চিনকে দিয়ে ভারতকে শাসাতে চাইছে পাকিস্তান!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত সিন্ধু জল বন্টন চুক্তি (Indus Waters Treaty) স্থগিত করে দেওয়ায় পাকিস্তানের (Pakistan) বিপদ দিন দিন বাড়ছে। গত পহেলগাঁও জঙ্গি হামলার পর দিল্লি কঠিন পদক্ষেপ নিতেই বিভিন্ন সময়ে পশ্চিমের দেশের তরফে জলচুক্তি পুনর্বহাল করার দাবিতে নানান অনুরোধ এসেছে। কখনও হুমকি দিয়ে কখনও আবার কাকুতি মিনতি করে ভারতকে সিন্ধুর জল ছাড়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান। এবার সেই পাকিস্তানই সিন্ধু জলচুক্তি নিয়ে সমস্যার মাঝে চিনকে টেনে আনতে চাইছে। এক কথায়, চিনকে দিয়ে ভারতকে শাসাতে চাইছে ইসলামাবাদ!

এক ফোঁটা জলও যাবে না পাকিস্তানে!

ভারত সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করে দেওয়ায় পাকিস্তানে জল সংকট দেখা দিতে শুরু করেছে। এদিকে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি আদালতে গিয়ে বিপুল অর্থ খরচ করেও কাজের কাজ করে উঠতে পারছে না পাকিস্তান। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ভারত সরকার সিন্ধুর বেশিরভাগ জল দেশের বিভিন্ন রাজ্যে ব্যবহারের জন্য ইতিমধ্যেই বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে। পশ্চিমাঞ্চলীয় নদীগুলির উপর তৈরি হচ্ছে বাঁধ।

না বললেই নয়, সিন্ধুর জলকে কাজে লাগাতে বিভিন্ন নদীর উপর বাঁধ তৈরির কাজ চালাচ্ছে সরকার। আর এই প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য চেনাব-বিয়াস সংযোগ টানেল এবং রণবীর খালের সম্প্রসারণও। পাকিস্তানের আশঙ্কা, ভারত বিভিন্ন নদ নদীগুলির জলের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। তাতে ইসলামাবাদে পৌঁছবে না কিছুই। এ নিয়ে অবশ্য ইতিমধ্যেই মুখ খুলেছেন কেন্দ্রীয় জলবিদ্যুৎ মন্ত্রী।

দেশের জলবিদ্যুৎ মন্ত্রী সি.আর. পাটিল সম্প্রতি হুঙ্কার দিয়ে বলেছিলেন, সিন্ধু সহ অন্যান্য নদীর জল ভারতেই ব্যবহৃত হবে। 2028 সালের মধ্যে পাকিস্তানে যাতে এক ফোঁটাও জল না যায় সেটা নিশ্চিত করব! ভারতীয় মন্ত্রীর এমন মন্তব্য ভয় ধরিয়েছে পাকিস্তানের মনে। মূলত সে কারণেই নানান ভাবে সিন্দু জল বন্টন চুক্তির অধীনে জল নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইসলামাবাদ। এবার ভারতের কাছ থেকে জল পেতে চিনকে এ বিষয়ে অন্তর্ভুক্ত করতে চাইছে পাকিস্তান!

অবশ্যই পড়ুন: বাবার সামান্য মুদিখানার দোকান, অনটন উপেক্ষা করে একসাথে NEET উত্তীর্ণ তিন ভাইবোন

ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি পাকিস্তান সরকারের তরফে ইসলামাবাদে সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়। সেই সেমিনারেই সিন্ধু সভ্যতার ঐতিহ্যের ভিত্তিতে পাকিস্তানকেই সিন্ধুর জলের প্রধান দাবিদার হিসেবে উল্লেখ করা হয়। সেখানে আরও বলা হয়, ভারতই একমাত্র উজানের দেশ নয়। ওই সেমিনারে উপস্থিত বিশ্লেষকরা দাবি করেছেন, সিন্ধু নদ এবং এর প্রধান উপনদীগুলোর উৎপত্তি হিমালয় এবং কিংহাই-তিব্বত মালভূমিতে। আসলে এমন বক্তব্যের মধ্যে দিয়ে ভারতের সাথে তৈরি হওয়া ইস্যুতে চিনকে অন্তর্ভুক্ত করতে চাইছে পাকিস্তান!

Leave a Comment