=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শুরু হল কৃষক বন্ধুর ফিল্ড ভেরিফিকেশন, কীভাবে করবেন? কী কী লাগবে জেনে নিন

সৌভিক মুখার্জী, কলকাতা: এতদিন যারা প্রকৃত কৃষক নন, অথচ জমি দেখিয়ে কৃষক বন্ধু (Krishak Bandhu) প্রকল্পের টাকা পেতেন তাদের জন্য এবার বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে ফিল্ড ভেরিফিকেশন শুরু হয়েছে, এবং এর জন্য একটি নতুন ফর্ম দেওয়া হচ্ছে প্রত্যেক কৃষককে। তবে আপনি যদি প্রকৃত উপভোক্তা হন তাহলে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি যুক্ত করে এবং ফর্ম সঠিকভাবে পূরণ করে তা জমা দিতে হবে। কিন্তু কী কী তথ্য লাগবে এই ফর্মে?

কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে ভেরিফিকেশন

রাজ্য সরকারের মূল লক্ষ্য হল প্রকৃত এবং যোগ্য উপভোক্তাদেরকেই শুধুমাত্র সুবিধা দেওয়া। এতদিন যারা ভুয়ো পরিচয়পত্র বা ভুয়ো ডকুমেন্ট দেখিয়ে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিয়ে এসেছে, তাদের এই তালিকা থেকে বাদ দিতে চাইছে সরকার। সেই কারণে এবার বাড়তি ভেরিফিকেশন করা হচ্ছে। গ্রামাঞ্চলে ব্লক কৃষি বিভাগের মাধ্যমে চলছে এই ফর্ম পূরণ। তবে সেখানে কৃষক থেকে শুরু করে তার পরিবারের সদস্যদেরও একাধিক তথ্য দেওয়া লাগছে।

কৃষক বন্ধুর যে ফিল্ড ভেরিফিকেশনের ফর্ম প্রকাশ করা হয়েছে সেখানে আধার নম্বর থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, জমির খতিয়ান, প্লট নম্বর, জীবিকা সহ সমস্ত তথ্য দিতে হচ্ছে। এছাড়া আবেদনকারীর পরিবার সম্পর্কিত তথ্য জানতে চাওয়া হচ্ছে। পাশাপাশি কতটা জমি রয়েছে তা উল্লেখ করতে হবে। আর জমি দখলের কারণ কী সেটাও জানাতে হবে ওই ফর্মে। সেক্ষেত্রে এবার জালিয়াতি করে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নেওয়ার কোনও সুবিধা থাকবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: ওবিসি তালিকা থেকে বাদ ৭৪টি সম্প্রদায়, বড় রায় হাইকোর্টের

তবে নথি যাচাইয়ের ক্ষেত্রে অবশ্যই উপভোক্তাদের দেওয়া জমির তথ্য রাজ্য সরকারের বাংলার ভূমি পোর্টালের রেকর্ডের সঙ্গে মিল রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। তাছাড়া ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, আধার নম্বর, ভোটার আইডি কার্ড ইত্যাদির তথ্য সঠিকভাবে যাচাই করা হবে। তবে সেক্ষেত্রে আপনারা ব্লক কৃষি আধিকারিকের কার্যালয়, ব্লক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার অফিসে গিয়ে সরাসরি তথ্য যাচাই করে নিতে পারবেন। এমনকি সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলিও নিয়ে যাওয়া বাধ্যতামূলক।

Leave a Comment