=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“বেশি উপদেশ দেওয়ার প্রয়োজন নেই আমার” বৈভবকে নিয়ে বিরাট মন্তব্য অধিনায়কের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় দল (Team India)। পরপর আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজে লজ্জার পরাজয়ের পর জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সে দেশে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে, বিগত ম্যাচগুলিতে সুযোগ পেয়েও সেভাবে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে পারেননি বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এবার সেই বৈভবকে নিয়েই মুখ খুললেন অধিনায়ক শ্রেয়স আইয়ার।

বৈভব সূর্যবংশীকে নিয়ে যা বললেন আইয়ার

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বৈভব সূর্যবংশীর। তবে সেই অভিষেক ম্যাচে বৈভব করেছিলেন মাত্র 14 রান। এরপর থেকে যে ক’টি ম্যাচে সুযোগ পেয়েছেন একটিতেও সেভাবে রান তুলতে পারেননি তিনি। তবে সেই ব্যর্থতা সত্বেও জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেয়েছেন বৈভব। আজ থেকে শুরু হতে যাওয়া সেই সিরিজের আগেই বৈভব প্রসঙ্গে মুখ খুললেন অধিনায়ক।

জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচের আগে এক সাংবাদিক সম্মেলনে হাজির হতেই দলের তরুণ খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে প্রশ্নের মুখে পড়েন আইয়ার। অধিনায়ক জানান, তিনি আশা করছেন দলের তরুণ প্লেয়াররা বিগত ম্যাচগুলি থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচগুলিতে এগিয়ে যাবে। এরপরই বৈভব প্রসঙ্গে কথা বলেন আইয়ার।

অবশ্যই পড়ুন: জাতিগত শংসাপত্র যাচাইয়ে জমির দলিল বাধ্যতামূলক নয়, স্পষ্ট নির্দেশ রাজ্যের

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের খুদে ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে নিয়ে কথা বলতে গিয়ে আইয়ার বললেন, “ইংল্যান্ড সিরিজের পর বৈভব একটা ভাল বিরতি পেয়েছে। আমি প্রায় নিশ্চিত এই সময়ের মধ্যে সে তাঁর ভুলগুলো বিশ্লেষণ করার সুযোগ পেয়েছে এবং সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছে। তাই তাঁকে খুব বেশি উপদেশ দেওয়ার প্রয়োজন আমার নেই।” এক কথায়, বৈভব জিম্বাবুয়ে সিরিজে রান করতে পারেন বলেই আশাবাদী অধিনায়কও।

Leave a Comment