সারপ্লাস ট্রান্সফারে নয়া সিদ্ধান্ত শিক্ষা দফতরের, নবীন শিক্ষকদের জন্য এবার বড় সুযোগ

প্রীতি পোদ্দার, কলকাতা: শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটাতে এবার স্কুলে সারপ্লাস ট্রান্সফারে (Surplus Transfer In School) নয়া নিয়ম প্রকাশ করতে চলেছে স্কুল শিক্ষা দফতর। কিছুদিন আগেই রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং স্পনসরড স্কুলে শিক্ষক (Teacher) বণ্টন নিয়ে সারপ্লাস ট্রান্সফারের কথা বলা হয়েছিল। এবার সেই নিয়েই বড় পদক্ষেপ নেওয়া হতে চলেছে। জানা গিয়েছে, নয়া নিয়মে প্রাথমিক স্কুলে বদলির ক্ষেত্রে প্রথম দিকে বাছাই হবেন বয়সে নবীন শিক্ষক বা শিক্ষাকর্মী।

সারপ্লাস ট্রান্সফার নিয়ে বড় আপডেট!

স্কুলশিক্ষা দফতর সূত্রের খবর, ২০০৯ সালের শিক্ষার অধিকার আইন অনুযায়ী প্রতি ৩০ জন পড়ুয়ার জন্য ১ জন করে শিক্ষক থাকা বাধ্যতামূলক। কিন্তু অভিযোগ, এই অনুপাত রাজ্যের বহু স্কুলেই মানা হয় না। গ্রামাঞ্চলে এমনও অনেক স্কুল রয়েছে, যেখানে ব্যাপক শিক্ষক-ঘাটতি পঠনপাঠনে প্রভাব পড়ছে। একই ভাবে অন্য স্কুলে একজন পড়ুয়া না থাকলেও, শিক্ষকের সংখ্যা বেশি, তাই এই ‘সারপ্লাস’ বদলি নিয়ে আসা হয়েছে। এতে এই জটিল সমস্যা মিটবে বলে আশা করছে সরকার। এবার সেই সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে নয়া SOP প্রকাশ করল প্রশাসন।

বদলির ক্ষেত্রে প্রথম সুযোগ পাবেন নবীন শিক্ষকরা

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী স্কুলশিক্ষক ও শিক্ষাকর্মীদের সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে নয়া স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রকাশ করেছে স্কুলশিক্ষা দপ্তর। সেখানে স্পষ্ট জানানো হয়েছে যে, নয়া নিয়মে প্রাথমিক স্কুলে বদলির ক্ষেত্রে প্রথম বাছাই হবেন নবীন শিক্ষক বা শিক্ষাকর্মী। এরপরই প্রবীণ শিক্ষক বা শিক্ষাকর্মীদের জন্য আনা হয়েছে সুযোগ, আর সেটি হল তাঁরা চাইলে আগের স্কুলেই থেকে যাওয়ার সুযোগ পাবেন। তবে প্রবীণ কেউ চাইল তিনিও বদলির সুযোগ পাবেন। তবে মাধ্যমিক স্তরে বিষয় অনুযায়ী টিচার একজন থাকলে তাঁকে বদলি না করার চেষ্টা করা হবে।

আরও পড়ুন: ‘সেবাশ্রয়’-র নামে রিসর্ট দখল করে তোলাবাজির অভিযোগ! ফের অভিষেকের বিরুদ্ধে FIR

স্কুলশিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, যদি মাধ্যমিক স্তরে একাধিক সাবজেক্টে টিচার থাকলে সেক্ষেত্রে আগে সুযোগ পাবেন বয়সে ছোটো শিক্ষক। সূত্রের খবর, শিক্ষকদের নতুন স্কুলের মধ্যে যে কোনো তিনটি স্কুলকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে। তবে তিনটি স্কুলে যদি শূন্যপদ না থাকে তাহলে ডিআই বা ডিপিএসসি চেয়ারম্যান তাঁদের যে স্কুলে পাঠাবেন, সেখানেই কাজ করতে হবে। এমনকি বাড়তি শিক্ষকদের উচ্চ প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত বহু স্কুলে বদলির সুযোগও রাখা হয়েছে। তবে প্রাথমিকের প্রধান শিক্ষকরা বদলির আওতায় নেই বলে জানা গিয়েছে।

Leave a Comment