দ্বিতীয়বার বাবা হলেন কাঞ্চন মল্লিক, শ্রীময়ীর কোলে এল ফুটফুটে সন্তান

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগেই জানা গিয়েছিল দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। সেই মতোই, অনুগামীরা অপেক্ষায় ছিলেন কবে সুখবর আসবে! অবশেষে শনিবারই, মিটল সেই অপেক্ষা। দ্বিতীয় সন্তানের বাবা হলেন বাঙালি অভিনেতা কাঞ্চন। তবে এবার স্ত্রী শ্রীময়ীর কোল আলো করে এসেছে পুত্র সন্তান। শহর কলকাতার এক বেসরকারি হাসপাতালে ছেলেকে পৃথিবীর আলো দেখিয়েছেন তিনি। তারপরই নিজের উচ্ছ্বাস একেবারে ধরে রাখতে পারলেন না বাবা কাঞ্চন। বললেন, “আমি খুব খুব খুশি!”

দ্বিতীয়বার বাবা হওয়ার অনুভূতি কেমন কাঞ্চনের?

শনিবার, সুখবর পাওয়ার পর অভিনেতা কাঞ্চন মল্লিকের সাথে যোগাযোগ করেন সাংবাদিকরা। দায়িত্ব বেড়েছে জেনে একেবারে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি। কাঞ্চন মল্লিক জানালেন, “আগেই মেয়ে হয়েছিল, খুব খুশি হয়েছিলাম। এবার ছেলে হয়েছে। এবারেও আমি খুব খুশি।” আর পাঁচজন বাবার মতোই পুত্র সন্তানের বাবা হওয়ার অভিজ্ঞতাও একই রকম কাঞ্চনের।

অভিনেতা জানালেন, “আগস্ট মাসেই শ্রীময়ীর মা হওয়ার কথা ছিল। তার একটু আগেই পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আমি প্রচন্ড খুশি।” শুভদিনে মা শ্রীময়ীর মুখেও খেলে গেছে একগাল হাসি। 29 বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হয়ে কাঞ্চন ঘরণী জানালেন, “এই বয়সে পরপর দুবার মা হব ভাবতে পারিনি। ছেলের মুখ দেখে খুশি হয়ে গিয়েছি। আমি এবং আমার ছেলে দুজনেই ভাল আছি।”

অবশ্যই পড়ুন: আন্দোলনকারীদের সব দাবি মেনে গ্যারান্টি দিল সরকার, অনশন প্রত্যাহার ককরোচদের

উল্লেখ্য, 2024 সালের 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডের দিন রেজিস্ট্রি করে বিয়ে করেন কাঞ্চন এবং শ্রীময়ী। এরপর মার্চে গিয়ে একেবারে ধুমধাম করে আনুষ্ঠানিকভাবে বিয়ে সারেন তাঁরা। আর তার পরপরই নভেম্বরে প্রথম কন্যা সন্তানের জন্ম দেন কাঞ্চনরা। নাম রাখেন কৃষভি। এবার পরিবার আরও বড় হল।

Leave a Comment