আগস্টে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এক নজরে দেখুন RBI-র ছুটির তালিকা

সহেলি মিত্র, কলকাতাঃ ব্যাঙ্ক গ্রাহকদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। আপনারও কি ব্যাঙ্ক সংক্রান্ত অনেক কাজ বাকি রয়েছে? সেগুলি আগস্ট মাসে করবেন বলে ভেবে রেখেছেন? তাহলে আপনার জন্য রইল আজকের এই প্রতিবেদনটি। জানা গিয়েছে, আগামী আগস্ট মাসে একটানা বেশ কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holiday August) থাকবে। একটানা ১৪ দিন আগস্ট মাসে ব্যাঙ্কের দরজা জনসাধারণের জন্য বন্ধ থাকবে বলে খবর। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

আগস্টে টানা ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

এমনিতে জুলাই মাস প্রায় শেষ হতে চলেছে এবং নতুন মাস আগস্ট শুরু হবে। এদিকে আগস্ট মাসের জন্য আরবিআই (RBI) বিভিন্ন কারণে বিভিন্ন শহরে ছুটি ঘোষণা করেছে। তাই, যদি আগামী দিনগুলোতে আপনার ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা থাকে, তবে প্রথমে আপনার শহরের আরবিআই-এর ছুটির দিনগুলো জেনে নেওয়া উচিত এবং তারপরেই আপনার যাওয়ার পরিকল্পনা করা উচিত।

এক নজরে দেখে নিন তালিকা

আরবিআই-এর ব্যাংক ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালের আগস্ট মাসে সারাদেশের ব্যাঙ্কগুলো মোট ১৪ দিন বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে রবিবার, মাসের দ্বিতীয় শনিবার এবং চতুর্থ শনিবার।

২ আগস্ট – রবিবার
৮ই আগস্ট – দ্বিতীয় শনিবার
৯ই আগস্ট – রবিবার
১৬ই আগস্ট – রবিবার
২২শে আগস্ট – চতুর্থ শনিবার
২৩শে আগস্ট – রবিবার
৩০শে আগস্ট – রবিবার

আর কবে কবে কোথায় ব্যাঙ্ক বন্ধ থাকবে?

আগস্ট ৪ – কের পুজো উপলক্ষে আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আগস্ট ৮ – তেনডং লহো রাম ফাট উপলক্ষে এই দিনে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আগস্ট ১৩ – দেশপ্রেমিক দিবস উপলক্ষে এই দিনে ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আগস্ট ১৫ – স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আগস্ট ১৯ – মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর জয়ন্তী উপলক্ষে আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আগস্ট ২৫ – ওনাম এবং মিলাদ-উন-নবী উপলক্ষে কোচি, তিরুবনন্তপুরম এবং বিজয়ওয়াড়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আগস্ট ২৬ – ঈদে মিলাদ, বারাউফত, মিলাদ-উন-নবী এবং থিরুনাম উপলক্ষে বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, দেরাদুন, হায়দ্রাবাদ, ইম্ফল, জম্মু, কানপুর, কোচি, লখনউ, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লি, পাটনা, রায়পুর, রাঁচি, শ্রীনগর এবং তিরুবনন্তপুরম সহ অনেক শহরে এই দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৮শে আগস্ট – রাখিপূর্ণিমা, পাং-ল্যাবসোল, শ্রী নারায়ণ গুরু জয়ন্তী এবং আয়ানকালি জয়ন্তী উপলক্ষে আহমেদাবাদ, ভোপাল, দেরাদুন, গ্যাংটক, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, লখনউ, সিমলা, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Leave a Comment