=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পারেনি কেউ, ভারতের প্রথম প্লেয়ার হিসেবে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন ১৮ বছরের অনাহত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্কোয়াশে (Squash) ইতিহাস ভারতের মেয়ের। দেশের প্রথম খেলোয়াড় হিসেবে শেষ সুযোগ পেয়ে কানাডার ওন্টারিয়োয় বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপের ফাইনালে মিশরের রুকাইয়া সালেমকে একেবারে উড়িয়ে দিলেন ভারতের অনাহত সিং (Anahat Singh) । এদিন জুনিয়রদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের মহামঞ্চে নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েই প্রতিপক্ষকে 11-3, 11-7 এবং 11-9 ব্যবধানে পরাস্ত করলেন অনাহত। তাতেই তৈরি হল নতুন নজির।

প্রথম অমিশরীয় খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন অনাহত

2005 সালে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিলেন জোৎস্না চিনাপ্পার। তবে হেরে গিয়ে স্বপ্নভঙ্গ হয়েছিল তাঁর। 21 বছর কাটিয়ে সেই আক্ষেপ ঘুঁচিয়ে দিলেন ভারতের অনাহত সিং। জুনিয়র হিসেবে র‍্যাকেট হাতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার শেষ সুযোগ ছিল 18 বছর বয়সি অনাহতের। সেই মতোই, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই ফাইনালে মিশরীয় প্রতিপক্ষের বিরুদ্ধে নেমে পড়েছিলেন তিনি।

এদিন, প্রথম গেমে রুকাইয়াকে একেবারে টিকতেই দেননি অনাহত। এরপর দ্বিতীয় গেমেও ক্ষমতা প্রদর্শন করেছিলেন ভারতের মেয়ে। যদিও তৃতীয় পর্বে গিয়ে জয় খুঁজতে কিছুটা বেগ পেতে হয়েছিল তাঁকে। একটা সময় এই আসরে 8-6 ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন প্রতিপক্ষ রুকাইয়া। কিন্তু তা সত্ত্বেও চাপের মুখে একেবারে সর্বশক্তি দিয়ে কামব্যাক করেন অনাহত। শেষ পর্যন্ত প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে দেশের প্রথম প্লেয়ার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হতেই নতুন নজির গড়লেন তিনি।

অবশ্যই পড়ুন: শামির দিক থেকে মুখ ফিরিয়ে রাখলেও ৪ বছর পর টিম ইন্ডিয়ায় ফেরানো হতে পারে এই পেসারকে

প্রসঙ্গত, এর আগে মোট চারবার এই প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন করেছিলেন অনাহত। সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেও ছিলেন তিনি। তবে একবারও প্রত্যাশা পূরণ করে উঠতে পারেননি এই ভারতীয়। শেষমেষ 2026 সালে দাঁড়িয়ে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতেই দেশের মুখ উজ্জ্বল করলেন ভারতীয় যুবতী।

Leave a Comment