কোটি কোটি গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে ফাঁস! সাইবার অ্যাটাক ব্যাঙ্ক অফ বরোদায়

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার বড়সড় সাইবার জালিয়াতির মুখে পড়ল দেশের শীর্ষস্থানীয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)। সূত্রের খবর, এবার এই ব্যাঙ্কের কোটি কোটি তথ্য হাতিয়ে নিয়ে ডার্ক ওয়েবে প্রকাশ করা হয়েছে। এমনকি সেই পরিসংখ্যান প্রায় ১ টেরাবাইটে গিয়ে দাঁড়িয়েছে। এই তথ্যগুলির মধ্যে রয়েছে ব্যক্তিগত এবং কর্পোরেট ব্যাঙ্কিং-র বিভিন্ন বিবরণ, গ্রাহকদের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য, আধার নম্বর, নাম, শাখার বিবরণ ইত্যাদি। তবে এতে গ্রাহকদের উপর ঠিক কী প্রভাব পড়বে?

ডার্ক ওয়েবে ব্যাঙ্ক অফ বরোদার তথ্য ফাঁস

ব্যাঙ্কটির অন্দরমহল সূত্রে খবর, ইতিমধ্যেই হ্যাকার এই তথ্য ফাঁসের নমুনা অনলাইনে প্রকাশ করেছে। এমনকি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং ক্যাশলেশকনজিউমার প্রতিষ্ঠাতা শ্রীকান্ত লক্ষণন নিজেই এক্স হ্যান্ডেলে এই নথি শেয়ার করে জানিয়েছেন, লিংকটি সক্রিয় রয়েছে। এই তথ্য ফাঁস সম্পর্কে জানতে চাইলে তিনি স্পষ্ট জানিয়েছেন যে এটি সাইবার হামলা। আসলে গত ২৫ জুলাই ওয়েব ট্র্যাকিং সাইট ransomewere.live এর মাধ্যমে প্রথমবার এই তথ্য সামনে আসে। তারপরেই শ্রীকান্তর বক্তব্য অনুযায়ী জানা যায়, এই যতগুলি যাচাই করে ব্রাঞ্চ অডিট, লোন সংক্রান্ত তথ্য এবং গ্রাহকদের আবেদনপত্র খুঁজে পাওয়া গিয়েছে।

এদিকে ইন্ডিয়া টুডের একটি রিপোর্ট জানাচ্ছে, ব্যাঙ্ক অফ বরোদা তথ্য ফাঁসের সত্যতা নিয়ে ইতিমধ্যেই অভ্যন্তরীণ পর্যবেক্ষণ শুরু করেছে। কারণ, তাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। এমনকি কেন্দ্রীয় ব্যাঙ্ক অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে এ বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। কিন্তু ওই হ্যাকারের স্পষ্ট দাবি, ১ টেরাবাইট সংবেদনশীল তথ্য ডার্ক ওয়েবে প্রকাশ করা হয়েছে। যার মধ্যে সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্টের রেকর্ড থেকে শুরু করে লোনের তথ্য, নেট ব্যাঙ্কিং সংক্রান্ত বিবরণ, গ্রাহক সহায়তা সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং শাখা ও এটিএম সম্পর্কিত রেকর্ড রয়েছে।

আরও পড়ুন: প্রাথমিক স্কুল মিশে যাবে হাইস্কুলে? বড় প্ল্যান রাজ্য সরকারের

যদি এখনও পর্যন্ত কোনও হ্যাকার গোষ্ঠী এই তথ্য হাতানোর দায় স্বীকার করেনি। কিন্তু শ্রীকান্তর স্পষ্ট দাবি, TripleX নামের একটি নতুন হ্যাকিং গোষ্ঠী এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে। এমনকি তিনি জানিয়েছেন, এই হ্যাকিং গোষ্ঠী আগে ইন্দোনেশীয় ব্যাঙ্কের সঙ্গে জড়িত ছিল। এবং আর্থিক লেনদেনের ইতিহাস আর অভ্যন্তরীণ নথি তাদের আওতায় ছিল। কারণ চলতি বছরের মে মাসে এই সংস্থা ইন্দোনেশিয়ার অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত মালিকাধীন ব্যাঙ্ক পিটি ব্যাঙ্ক নেগারা ইন্দোনেশিয়ার সিস্টেমে হানা দিয়েছিল। সেখান থেকে প্রায় ২ টেরাবাইট তথ্য হাতিয়েছিল তারা। কিন্তু এই ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ব্যাঙ্ক অফ বরোদা কর্তৃপক্ষ। এমনকি গ্রাহকদের গুজবে কান না দিতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Leave a Comment