=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মাত্র ১০ নম্বরের জন্য ফেল, অভিমানে আত্মঘাতী মহারাষ্ট্রের NEET পরীক্ষার্থী

সৌভিক মুখার্জী, কলকাতা: নিট কাণ্ডে প্রাণ গেল আরও এক ডাক্তারি পড়ুয়ার। প্রথমবার ভালো পরীক্ষা হলেও প্রশ্নপত্র ফাঁস এর কারণে তা বাতিল হয়ে যায়। কিন্তু দ্বিতীয়বার পরীক্ষায় বসে মাত্র ১০ নম্বরের জন্য ডাক্তারি পড়ার স্বপ্ন পূরণ না হওয়ায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন মহারাষ্ট্রের (Maharashtra) পরীক্ষার্থী। এমনকি লিখে গিয়েছেন সুইসাইড নোট। জানা যাচ্ছে, মৃত ওই ছাত্রীর নাম অঙ্কিতা সাঙ্গালে। তিনি মহারাষ্ট্রের জালাজপুর গ্রামের বাসিন্দা।

নিট পরীক্ষায় প্রাণ গেল আরও এক পরীক্ষার্থীর

গোটা দেশজুড়ে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে চলছে আন্দোলন। ইতিমধ্যেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। এর আগেও পরীক্ষা বাতিল হওয়ায় আত্মহত্যা করেছে বেশ কয়েকজন পরীক্ষার্থী। তবে মহারাষ্ট্রের এই ঘটনায় তাঁর পরিবারের সদস্যরা জানান, গত ৩ মে নিট পরীক্ষা দিয়েছে জানিয়েছিল যে পরীক্ষা ভালো হয়েছে। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের কারণে বাতিল হয়ে যায় পরীক্ষা। তারপর ২১ জুন ফের পরীক্ষায় বসে ছিল সে। তাঁর আশা ছিল ৩০০-র বেশি নম্বর পাওয়ার। কিন্তু ফল প্রকাশের পর দেখা যায়, সে পেয়েছে মাত্র ১৬৬। মাত্র ১০ নম্বরের জন্য ডাক্তারি পড়ার স্বপ্ন অধরা থেকে যায় তাঁর। সেখান থেকেই মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে সে। এরপর গত ২৫ জুলাই বিকাল সাড়ে চারটে নাগাদ নিজের ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়, ওই নিট পরীক্ষার্থী।

তবে এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় মহারাষ্ট্র পুলিশ। সেখানে তারা একটি সুইসাইড নোট উদ্ধার করে। ওই নোটে তাঁর পরিবারের সদস্যদের প্রতি ভালবাসা এবং পরীক্ষায় ব্যর্থতার দুঃখ প্রকাশ করে স্পষ্ট ভাষায় লেখা, “তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ। কিন্তু আমি তোমাদের একটা ইচ্ছা পূরণ করতে পারিনি। মা, তুমি প্রতিটি কঠিন মুহূর্তে আমার পাশে বন্ধুর মতো ছিলে। দাদাভাই, তুমিও আমাকে অনেক সমর্থন করেছ। মা-বাবার থেকেও বেশি ভালোবাসা পেয়েছি তোমার কাছ থেকে। আমার এই আত্মহত্যার জন্য তোমাদের মধ্যে কেউ দায়ী নও।”

আরও পড়ুন: অবশেষে খুলছে শিলিগুড়ির বর্ধমান রোড ফ্লাইওভার, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

তবে জানা যাচ্ছে, যখন ওই তরুণী আত্মহত্যা করে, তখন তাঁর বাবা এবং ভাই একাদশীর পুজো দিতে মন্দিরে গিয়েছিলেন। অন্যদিকে ঘরের কাজে ব্যস্ত ছিলেন তাঁর মা। কিন্তু দীর্ঘক্ষণ কোনও সাড়াশব্দ না মেলার কারণে খোঁজ নিতে যান না। তবে ঘর খুলতেই চক্ষু চড়কগাছে ওঠে তাঁর। ঘরের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় ওই নিট পরীক্ষার্থীকে। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে, এবং একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment