=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

টিম ইন্ডিয়ায় গৌতম গম্ভীরের জায়গা দখল করবেন লক্ষ্মণ? বললেন নিজেই

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গৌতম গম্ভীরের (Gautam Gambhir) তত্ত্বাবধানে সম্প্রতি পরপর দুটি টি-টোয়েন্টি সিরিজে হেরেছে ভারত। প্রথমটি আয়ারল্যান্ডের বিপক্ষে এবং দ্বিতীয়টি ইংল্যান্ডের। তবে অবাক করা বিষয়, গৌতম গম্ভীর বিশ্রামে যেতেই ভিভিএস লক্ষ্মণকে (VVS Laxman) জিম্বাবুয়ে সিরিজে ভারতীয় দলের ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব দেয় ক্রিকেট বোর্ড। আর তারপরেই দেখা গেল জিম্বাবুয়ের বিরুদ্ধে পরপর তিনটি টি-টোয়েন্টি জিতে গোটা সিরিজ পকেটে পুরে নিল টিম ইন্ডিয়া। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেলেন শ্রেয়স আইয়ার। যদিও গোটা সাফল্যটা এসেছে লক্ষ্মণকে দায়িত্ব দেওয়ার পরই। ঠিক সে কারণেই প্রশ্ন উঠছে এবার কি গৌতম গম্ভীরের জায়গা দখল করবেন লক্ষ্মণ?

টিম ইন্ডিয়ায় গম্ভীরের জায়গা নেবেন লক্ষ্মণ?

জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকেই দাপটের সাথে খেলে এসেছে টিম ইন্ডিয়া। গত দুই টি-টোয়েন্টি সিরিজে যে এই দলটাই ব্যর্থ হয়েছিল সেটা বোঝার সুযোগ দেননি লক্ষ্মণ। তাঁর তত্ত্বাবধানেই জিম্বাবুয়েকে একেবারে দুরমুশ করে ছেড়েছে ভারতীয় দল। এদিকে গৌতম গম্ভীরের দেখানো পথে হেঁটে পরপর দুটো টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ভারত। আর এখানেই তফাৎ তৈরি করে ফেলেছেন ভক্তরা।

অনেকেই মনে করছেন, এবার টিম ইন্ডিয়ায় গৌতম গম্ভীরের জায়গা দখল করে নেবেন লক্ষ্মণ! এবার তা নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের ভারপ্রাপ্ত কোচ। সাংবাদিকদের মুখোমুখি হতেই তাঁকে প্রশ্ন করা হয় তিনি কি ভারতীয় দলে গৌতম গম্ভীরের জায়গা নিয়ে নেবেন? এ কথা শুনেই ভিভিএস বলে বসেন, “দেখুন সিনিয়র দলের প্রধান কোচ, সাপোর্ট স্টাফরা সবে মাত্র ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ শেষ করে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে যাচ্ছেন। সুতরাং এইটুকু সময় তাঁদের কাছে বিশ্রামের। তাঁরা বিরতিতে থাকার কারণেই আমাকে বিকল্প হিসেবে জিম্বাবুয়ে সিরিজের দায়িত্ব দেওয়া হয়েছে।”

অবশ্যই পড়ুন: স্পেন-আর্জেন্টিনার অশান্তি থামছেই না, মেসিদের কোচকে তুলোধোনা বিশ্বকাপজয়ী তারকার

ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার এদিন আরও বললেন, “আমি যেদিন থেকে হেড অফ ক্রিকেটের সিইওর দায়িত্ব নিয়েছি সেদিন থেকেই এমনটা হয়ে আসছে।” প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এও জানালেন, মাঝেমধ্যে প্রধান কোচের ভূমিকায় কাজ করতে তাঁর মন্দ লাগে না। গোটা বিষয়টা বেশ উপভোগ করেন তিনি। তবে টিম ইন্ডিয়ায় গৌতম গম্ভীরের বদলে তিনি কোচ হবেন এমন সম্ভাবনা একেবারে উড়িয়ে দিয়েছেন লক্ষ্মণ। বলেছেন, “প্রধান কোচ বিশ্রামে রয়েছেন বলেই এইটুকু সময় আমি দায়িত্ব নিয়েছিলাম। এছাড়া আর কিছু না।”

Leave a Comment