=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

জেলবন্দি সত্বেও ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন সুজিত বসু, কী কারণে?

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সরকারের পরিবর্তন হতেই তৃণমূলের একাধিক নেতাকর্মীরা জেলবন্দি হচ্ছেন। সেই তালিকায় একেবারে প্রথম দিকেই নাম লিখিয়েছিলেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। আপাতত জেলেই রয়েছেন তিনি। পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁকে গ্রেফতার করেছিল ইডি। তবে জেলে থাকা সত্ত্বেও ৫ ঘণ্টার জন্য মুক্তি পেয়েছেন প্রাক্তন তৃণমূল মন্ত্রী। আজ অর্থাৎ শনিবার এবং আগামীকাল রবিবার মোট ৫ ঘণ্টার জন্য তিনি জেলের বাইরে বেরোতে পারবেন।

৫ ঘণ্টার জন্য মুক্তি সুজিত বসুর

আসলে গত ১১ মে পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আনুমানিক সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। তবে জেলে থাকলেও আপাতত ৫ ঘণ্টার জন্য প্যারোলে বেরোতে পারলেন তিনি। আসলে বেশ কয়েকটি সূত্র অনুযায়ী খবর, সুজিত বসুর দিদির শ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষেই তাঁকে মাত্র ৫ ঘণ্টার জন্য জেল মুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। আজ এবং কাল মিলিয়ে মোট ৫ ঘণ্টা তিনি বাইরে থাকতে পারবেন। যদিও আদালতে এ বিষয়ে আবেদন করার পর তা মঞ্জুর করা হয়েছে। সেই কারণেই মুক্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

তবে গ্রেফতার করার সময় ইডির দাবি ছিল, উত্তর দমদম থেকে শুরু করে দক্ষিণ দমদম, হালিশহর সহ বেশ কিছু এলাকার পুরসভায় নিয়োগের ক্ষেত্রে প্রচুর দুর্নীতির অভিযোগ রয়েছে। আর সেই দুর্নীতির একদম মাথায় বসে সুজিত বসু। এমনকি সেই সময়ই দমদম পুরসভার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেই কারণেই এই নিয়োগ প্রক্রিয়ায় তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে বলে দাবি করে তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: ৩.১৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ, আরও ৫ বছর চালবে পিএম কিষান, ঘোষণা কেন্দ্রের

সংস্থার দাবি ছিল, পুরসভায় অযোগ্য প্রার্থীদেরকে টাকার বিনিময় চাকরি দেওয়া হয়েছিল। এমনকি কোটি কোটি টাকা আত্মসাৎ-র অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, এই নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে জড়িত রয়েছে সুজিত বসুর ছেলেও। কারণ, সল্টলেক সেক্টর ফাইভে তাঁর ছেলের রেস্তোরাঁ থেকেই নগদ ৪৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল। একাধিক সন্দেহে গ্রেফতার করা হয় প্রাক্তন তৃণমূল মন্ত্রীকে। আর এবার দিদির শ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষেই মাত্র ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন তিনি।

Leave a Comment